Home :: Dhaka University

Source: https://www.du.ac.bd/du_post_details/news/27185

Archived: 2026-04-23 17:16

Home :: Dhaka University
DU
Login
Student
Login
Online Services
AIS Dashboard
Citizen's Charter
Latest News
Home
Latest News
Published: 22 Apr, 2026
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্ল্যান ইন্টারন্যাশনালের মধ্যে পাঁচ বছরের সমঝোতা স্মারক সই
জেন্ডার সমতা ও সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করবে প্রতিষ্ঠান দুইটি
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মধ্যে শিক্ষা, গবেষণা, যুব উন্নয়ন, জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আজ ২২ এপ্রিল ২০২৬ বুধবার উপাচার্যের সভাকক্ষে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. সাবিহা ইয়াসমিন রোজী, অধ্যাপক ড. আয়েশা বানু, অধ্যাপক ড. তানিয়া হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক (ইনফ্লুয়েন্সিং, ক্যাম্পেইন অ্যান্ড কমিউনিকেশন) নিশাত সুলতানা এবং সংস্থাটির উপদেষ্টা (জেন্ডার, ডাইভারসিটি, ইনক্লুশন অ্যান্ড প্রোটেকশন) সানজিদা আহমেদ-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান যৌথভাবে জেন্ডার সমতা, যুব নেতৃত্ব বিকাশ, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), শিশু সুরক্ষা, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, প্রশিক্ষণ, কর্মশালা, মাঠপর্যায়ের শিক্ষা কার্যক্রম এবং নেতৃত্ব বিকাশমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এক্ষেত্রে ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে।
এছাড়া, আন্তর্জাতিক নারী দিবস, আন্তর্জাতিক যুব দিবস, বিশ্ব পরিবেশ দিবস-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস যৌথভাবে উদযাপন, শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়তা প্রদান, নীতিনির্ধারণী সংলাপ আয়োজন এবং ক্যাম্পাসে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে।
চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রকল্প পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও নীতিনির্ধারণী গবেষণায় অংশগ্রহণ করবেন। একই সঙ্গে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মাঠপর্যায়ে বাস্তব অভিজ্ঞতা, কারিগরি সহায়তা এবং উদ্ভাবনী উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা প্রদান করবে।
উল্লেখ্য, এই সমঝোতা স্মারক আগামী পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকবে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে এর মেয়াদ বৃদ্ধি করা যাবে।
Latest News
ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম
Published: 23 Apr, 2026
ঢাবি ফার্মেসী অনুষদে আধুনিক লাইব্রেরি, ন্যানোটেকনোলজি ল্যাব ও সেল কালচার ল্যাব উদ্বোধন
Published: 23 Apr, 2026
ঢাবি দর্শন বিভাগের প্রয়াত অধ্যাপকের কফিনে উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
Published: 23 Apr, 2026
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্ল্যান ইন্টারন্যাশনালের মধ্যে পাঁচ বছরের সমঝোতা স্মারক সই
Published: 22 Apr, 2026
British Council Country Director meets DU Treasurer
Published: 22 Apr, 2026
শিক্ষার্থীদের সেবা যুগোপযোগী করতে ঢাবি প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপসমূহ
Published: 22 Apr, 2026
Yunnan University President calls on DU VC
Published: 22 Apr, 2026
ঢাবি সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বাংলা বর্ষবরণ উৎসব
Published: 21 Apr, 2026
ঢাবিতে ‘স্মার্ট অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি
Published: 21 Apr, 2026
ঢাবি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আবাবিল চ্যাম্পিয়ন
Published: 21 Apr, 2026
View All