Home :: Dhaka University

Source: https://www.du.ac.bd/du_activity_details/72

Archived: 2026-04-23 17:20

Home :: Dhaka University
DU
Login
Student
Login
Online Services
AIS Dashboard
Citizen's Charter
DU Activities
Home
DU Activities
Published: 02 Apr, 2026
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ইস্টার সানডে উপলক্ষ্যে আগামী ৫ এপ্রিল রবিবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে। অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।
২। ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১ (২) ধারা অনুযায়ী গত ১৬ মার্চ ২০২৬ সোমবার অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
নিয়োগ লাভের পর ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার অপরাহ্নে তিনি উপাচার্য হিসেবে যোগদান করেছেন। এর আগে সদ্য-সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে নব-নিযুক্ত উপাচার্যের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
৩। উপাচার্যের সঙ্গে জার্মানির হাইনরিখ হাইনে ইউনিভার্সিটি ডুসেলডর্ফ-এর ইনঅর্গানিক অ্যান্ড স্ট্রাকচারাল কেমিস্ট্রি বিভাগের সভাপতি অধ্যাপক ড. ক্রিস্টফ অয়নেক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা কেমিস্ট্রি ও ম্যাটেরিয়ালস সায়েন্স বিষয়ে যৌথ গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, গবেষণার অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।
৪। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, ভাষা শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে উচ্চশিক্ষা খাতে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম, আধুনিক গবেষণাগার স্থাপন এবং গবেষণায় অর্থায়নের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
৫। সেন্টার ফর চায়না স্টাডিজ-এর এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ড. লি হোমে উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করেন।
৬। জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মশিউর রহমানের নেতৃত্বে ৪-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এছাড়া, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষক বিনিময় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। এবিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে তাঁরা ঐকমত্য পোষণ করেন।
৭। জাপানের শিবাউরা ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ড. কাওয়াশিমা হিরোতো উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় বিজ্ঞান অনুষদের ডিন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের শিবাউরা ইনস্টিটিউট অফ টেকনোলজির মধ্যে বায়ু দূষণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন।
৮। জাপান ফাউন্ডেশন ইন সাউথ এশিয়া-এর মহাপরিচালক মি. সাতো কোজি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উপাচার্য শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে আরও বেশি যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের ওপর জোর দেন।
৯। জাপানিজ স্টাডিজ বিভাগ ও জাপানিজ স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়ার উদ্যোগে এবং জাপান ফাউন্ডেশনের অর্থায়নে “ Young Scholars Conference 2026 on Japan’s Soft Diplomacy in South Asia: Change and Continuity ” শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপাচার্য সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
১০। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রশিল্পী এবং ফটোগ্রাফি শিক্ষাপ্রতিষ্ঠান পাঠশালা’র প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলম উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের গণমাধ্যম, ফটোগ্রাফি, চলচ্চিত্র এবং মাল্টিমিডিয়া শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন ও সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় করেন। এবিষয়ে বিশ্বের বিভিন্ন খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর তাঁরা গুরুত্বারোপ করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ এশিয়ার খ্যাতিমান ফটোগ্রাফি শিক্ষাপ্রতিষ্ঠান পাঠশালা’র যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলন আয়োজনের বিষয়েও তাঁরা আলোচনা করেন।
১১। উপাচার্য ডাকসু’র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), ডাকসু’র ভিপি, জিএস, এজিএস সহ কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা-সহ সকল ক্ষেত্রে ডাকসু’র সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব গ্রহণের পর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে নানা উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করায় ডাকসু’র ভিপি উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে ডাকসু সর্বদা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকবে।
১২। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে 'Bridging Regions, Building Futures: BIMSTEC Under the Spotlight' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশন(বিমসটেক)-এর সহযোগিতায় এই সেমিনার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধনী পর্বে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে সমাপনী পর্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৩। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগে  Zakat Calculation for Individual and Business শীর্ষক
Future-Ready Careers and Seminar
অনুষ্ঠিত হয়েছে।
১৪। “আগাম সতর্কতা ও সচেতনতাই পরিহারযোগ্য মৃত্যু রোধের মূল চাবিকাঠি” প্রতিপাদ্য নিয়ে আবহাওয়া বিজ্ঞান বিভাগ ‘পরিহারযোগ্য মৃত্যু রোধে আন্তর্জাতিক সচেতনতা দিবস’ পালন করেছে। এ উপলক্ষ্যে প্রশাসনিক ভবন চত্বর থেকে এক র‌্যালি বের করা হয়। উপাচার্য প্রধান অতিথি হিসেবে র‌্যালির নেতৃত্ব দেন।
১৫। কার্জন হল প্রাঙ্গণে অবস্থিত ঐতিহাসিক মোগল স্থাপনা মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধারে ২ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) কর্মসূচির আওতায় এই অর্থসহায়তা প্রদান করা হচ্ছে।
মুসা খান মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংরক্ষণ-পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী প্রধান অতিথি এবং উপাচার্য ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৬। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. তাইম হাওলাদার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে  ২ লাখ টাকার চেক, ক্রীড়াকার্ড ও সম্মাননা লাভ করেছে। পরে সে উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে।
১৭। বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনের কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ-১৪৩৩ সুষ্ঠুভাবে উদযাপনের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবছর নববর্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।
১৮। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি চারুকলা অনুষদে শুরু হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন করেন।
১৯। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উপযাপন উপলক্ষ্যে সামগ্রিক কাজ যথাযথভাবে সম্পন্ন করার জন্য প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে আহ্বায়ক এবং চারুকলা অনুষদের ডিনকে সদস্য-সচিব করে কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়। এছাড়া, কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। উপ-কমিটির আহ্বায়ক চারুকলা অনুষদের ডিন এবং সদস্য সচিব ভাস্কর্য বিভাগের অধ্যাপক আবু আবেদন মো: কাওসার হাসান।
২০। যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এউপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে রয়েছে— আলোচনা সভা, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত/প্রার্থনা প্রভৃতি।
২১। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন।
২২। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি স্মরণে ২৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সন্ধ্যায় স্মৃতি চিরন্তন চত্বরে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে উপাচার্যের সভাপতিত্বে স্মৃতি চিরন্তন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৩। অণুজীব বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আনওয়ারুল আজীম চৌধুরীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন।
২৪। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের বর্ধিতাংশে নব-স্থাপিত পাঠকক্ষ ও গ্রন্থাগার, ব্যায়ামাগার এবং সংস্কারকৃত সুয়ারেজ লাইনসহ পাকা রাস্তা উদ্বোধন করা হয়েছে।
২৫। ক) রোকেয়া হলের অপরাজিতা ভবনের ছাদে ০২টি পানির ট্যাংক এবং ৩টি রুমের ওয়াল আলমারি মেরামতের কাজ শেষ হয়েছে। খ) হলের চামেলী ভবনের ৫ম তলা ৫০৭ থেকে ৫১৪ নং রুমের সিলিং-এ রং করা হয়েছে। গ) প্রভোস্ট বাংলোর বাউন্ডারি দেয়াল মেরামত ও রং এর কাজ শেষ করা হয়েছে। ঘ) ঈদুল ফিতর উপলক্ষ্যে হলে উপস্থিত আবাসিক শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে সকালের নাস্তা ও দুপুরের খাবার বিতরণ করা হয়। ঙ) ২৫ মার্চ "গণহত্যা দিবস" উপলক্ষে রোকেয়া হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষিকা, ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে হলের শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ও শোক প্রকাশ করা হয়।
২৬। ক) কবি সুফিয়া কামাল হলে পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে হলে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। খ) গণহত্যা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত সকল আনুষ্ঠানিকতায় হল পরিবার অংশগ্রহণ করে। গ) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে যথাযোগ্য মর্যাদায় পুস্পস্তবক অর্পণ করা হয়। ঘ) হল অভ্যন্তরে বাগানের আগাছা, গাছের ডাল-পালা ও হলের প্রাচীর সংলগ্ন ৩টি নিম গাছ কাটা হয়। মশা নির্মূলে নিয়মিত কীটনাশক দেয়া হচ্ছে। ঙ) হলের ১টি বিড়াল অনাকাক্ষিতভাবে চোখে আঘাতপ্রাপ্ত হয়। হলের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত বিদ্যমান  Animal Welfare Team of Kabi Sufia Kamal Hall-এর সদস্যবৃন্দের তত্ত্বাবধানে হল প্রশাসনের আর্থিক সহায়তায় বিড়ালের সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে।
২৭। প্রাণিবিদ্যা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৮। সংগীত বিভাগের ১১জন শিক্ষার্থীকে ফিরোজা বেগম স্মৃতি বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীদের এককালীন ৪০,০০০/ টাকা করে বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: রুশদা জাহান রুহি, অতসী দে, পুষ্পিতা রায় পুষ্প, ভাগ্যশ্রী চক্রবর্তী, মায়শা ফারজানা ঐশী, দীপ দাশ, শেখ জেরিন শবনম, রাতুল দে দীপ্ত, পূর্বাশা মন্ডল, অর্পিতা সিকদার ও মায়েশা সুলতানা উর্বি।
২৯। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ এবং ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ৩জন শিক্ষার্থীকে এ.কে.এম.ফজলুল হক মওলা স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীদের এককালীন ১২,০০০/= টাকা করে বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: সুমি, মো. বাহারুল ইসলাম ও লিজা আক্তার।
৩০। ক) ক্যাম্পাসকে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণিদের জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে হবে। খ) প্রাণী কল্যাণ আইন ২০১৯ অনুযায়ী ‘‘মালিকবিহীন কোনো প্রাণী তার স্থান হতে নিধন বা অপসারণ করা আইনত দন্ডনীয়”। গ) ক্যাম্পাস এলাকায় কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের প্রতি সদয় ও মানবিক আচরণ করতে হবে। ঘ) কোনো প্রাণী অসুস্থ হলে অথবা অস্বাভাবিক আচরণ করলে কিংবা কামড়ানোর প্রবণতা থাকলে এনিমেল ওয়েলফেয়ার টিম অফ ঢাকা ইউনিভার্সিটি-কে অবহিত করতে হবে। যোগাযোগের নাম্বার-মো: রাফিউল হক তানভীর-০১৬৪২৫২৮১০১, তিজুরী-০১৫২১২২৯৫৯৩, সাবরিনা সাব্বির-০১৫৮০৩৩৫৯৬৮.
০২/০৪/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
DU Activities
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 23 Apr, 2026
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 16 Apr, 2026
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 09 Apr, 2026
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 02 Apr, 2026
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 12 Mar, 2026
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 05 Mar, 2026
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের  সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 26 Feb, 2026
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 19 Feb, 2026
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 11 Feb, 2026
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রম ও অর্জনসমূহ
Published: 10 Feb, 2026
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 05 Feb, 2026
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 29 Jan, 2026
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের  সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 22 Jan, 2026
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 15 Jan, 2026
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 08 Jan, 2026
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 01 Jan, 2026
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 25 Dec, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 18 Dec, 2025

Published: 11 Dec, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 04 Dec, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 27 Nov, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 20 Nov, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 13 Nov, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 06 Nov, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 30 Oct, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 23 Oct, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 16 Oct, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 09 Oct, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 02 Oct, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 25 Sep, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 18 Sep, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 11 Sep, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 04 Sep, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 28 Aug, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 21 Aug, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের  সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 14 Aug, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের  সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 07 Aug, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের  সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 31 Jul, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের  সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 24 Jul, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের  সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 17 Jul, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের  সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 10 Jul, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 03 Jul, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 26 Jun, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 19 Jun, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 05 Jun, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 29 May, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 22 May, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 15 May, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 08 May, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের  সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 01 May, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের  সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 24 Apr, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 17 Apr, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের  সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 10 Apr, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের  সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 20 Mar, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 13 Mar, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের  সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 06 Mar, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 27 Feb, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 20 Feb, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 13 Feb, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের  সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 06 Feb, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 30 Jan, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 23 Jan, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 16 Jan, 2025
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের  সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 19 Dec, 2024
ঢাবি কর্তৃপক্ষের প্রশাসনিক কর্মকাণ্ডের হালনাগাদ তথ্য
Published: 12 Dec, 2024
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 05 Dec, 2024
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের  সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 28 Nov, 2024
ঢাবি কর্তৃপক্ষের প্রশাসনিক কর্মকাণ্ডের হালনাগাদ তথ্য
Published: 21 Nov, 2024
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 14 Nov, 2024
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 08 Nov, 2024
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের  সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 04 Nov, 2024
ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের  সাপ্তাহিক হালনাগাদ তথ্য
Published: 25 Oct, 2024
ঢাবি কর্তৃপক্ষের প্রশাসনিক কর্মকাণ্ডের হালনাগাদ তথ্য
Published: 20 Oct, 2024
View All