Ramakrishna Math Baghbazar | Udbodhan
baghbazar@rkmm.org
9851472472 (Udbodhan) / 9073826847 (Swanirvar)
Cart
0 Items
Ramakrishna Math, Baghbazar
Mayer Bari | Udbodhan
Mayer Bari
Udbodhan Patrika
Udbodhan Books
Education
Health Care
আমাদের প্রতিষ্ঠানের কথা
রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন দু’টি সহযুক্ত আধ্যাত্মিক প্রতিষ্ঠান। সারা পৃথিবীতে বিবিধ জনসেবা ও সমাজসেবা মূলক কাজে প্রতিষ্ঠান দু’টি নিয়োজিত আছে; কোনোরকম রাজনৈতিক বা সাম্প্রদায়িক চরিত্র থেকে রামকৃষ্ণ মঠ ও মিশন সম্পূর্ণ মুক্ত। রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী ও গৃহী মানুষেরা বিশ্বাস করেন – জীবের মধ্যেই শিবের অধিষ্ঠান। এই বিশ্বাসকেই মন্ত্র করে তাঁরা সারা বিশ্ব জুড়ে নানা কাজের মাধ্যমে জাতি-ধর্ম নির্বিশেষে জীবের সেবা করে চলেছেন।
আরো পড়ুন
সদ্য প্রকাশিত বই
এক নজরে, রামকৃষ্ণ-বিবেকানন্দের উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বইগুলি আন্দোলনের প্রসার এবং মানুষের চিন্তার বিকাশ ও আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজনীয়।
আরো দেখুন
আলক-লেখায় সূর্য-ছবি।। AALOK-LEKHAY SURYA-CHABI
ছবিতে শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত ।। Chabite Sri Sri Ramakrishna Kathamrita
যুক্তি ও ধর্ম ।। YUKTI O DHARMA
বেদের অপৌরুষেয়তা || VEDER APAURUṢEẎATĀ
বেদান্তের প্রয়োজন || VEDANTER PRAYOJAN
বেদান্ত ও ভক্তি || VEDANTA O BHAKTI
তর্ক সংগ্রহঃ || TARKASAṂGRAHAḤ
শ্রীরামকৃষ্ণ ও অদ্বৈতবাদ || SRI RAMAKRISHNA O ADVAITAVAD
শ্রীমা || SRI MAA
সর্বধর্মসমন্বয়ঃ || SARVADHARMASAMANVAYAḤ
Book Now
বি কে রায়,
পুষ্পলতা রায়,
রাধাশ্যাম রায় স্মারক বক্তৃতা
তারিখ : ১৭ মে ২০২৬ (রবিবার) সময় : বিকাল ৪ টা
স্থান : সারদানন্দ সভাগৃহ, উদ্বোধন কার্যালয়
ধর্মসংস্থাপন ও শ্রীরামকৃষ্ণের বিশিষ্টতা
স্বামী দিব্যগুণানন্দ
অধ্যক্ষ
রামকৃষ্ণ মিশন বয়েজ হোম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট
রহড়া
সঙ্গীত
:শুভাঞ্জন চক্রবর্তী
বাগবাজার। কলকাতা ৭০০ ০০৩
শ্রীশ্রীমায়ের বাড়ী থেকে ও অনলাইন মাধ্যমে
টিকিট সংগ্রহ করা যাচ্ছে।
Buy Now
উদ্বোধন-এর ভাবস্রোতের আনন্দ যাপনে পাঠকদের জন্য এই সংখ্যায় থাকছে ভারতের ঐতিহ্য, ধর্মীয় ও সাংস্কৃতিক পরম্পরার এক বিবিধ সংমিশ্রণ। তিনটি ধারাবাহিক প্রবন্ধের পাশাপাশি রয়েছে অযোধ্যার রাজধর্ম নিয়ে স্বামী তত্ত্বসারানন্দের একটি মনোজ্ঞ প্রবন্ধ। প্রীতম বাগচী ও অরুণাভ দত্তের ভাষ্যে উঠে এসেছে মণিপুরীর নৃত্যশৈলীতে চৈতন্যের প্রভাব ও খেতুরির মহোৎসব প্রসঙ্গ। এছাড়াও স্বামী আত্মপ্রকাশানন্দের জীবনস্মৃতি তুলে ধরেছেন স্বামী শাস্ত্রানন্দ। বিভিন্ন তত্ত্ব ও তথ্যের আঙ্গিকে দেবী অন্নপূর্ণা সম্পর্কে আলোচনা করেছেন স্বামী ঊর্জিতানন্দ। একই সঙ্গে শ্রীধর বন্দ্যোপাধ্যায়ের কলমে উঠে এসেছে আয়ুর্বেদ সম্পর্কে আলোচনা। এছাড়াও রয়েছে চিরায়ত, কবিতা, প্রাসঙ্গিকী, গ্রন্থ-পরিচয়ের মতন নিয়মিত বিভাগগুলি। আশা করি বৈচিত্র্যের এই সমন্বয় পাঠকদের আনন্দ দেবে।
Buy Now
রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবান্দোলনের অন্যতম উদ্দেশ্য সাম্য ও একত্বের বাণী প্রচার। শ্রীরামকৃষ্ণ তাঁর কাণ্ডারি। তাই উদ্বোধন-এর এবারের সারস্বত সাধনার বিষয় স্বয়ং শ্রীরামকৃষ্ণ। এই সংখ্যার সূচনাতেই আছে, শ্রীরামকৃষ্ণকে নিয়ে স্বামী অব্জজানন্দজীর একটি মনোজ্ঞ প্রবন্ধ। এছাড়াও রয়েছে ঠাকুরের শ্রীকণ্ঠে গাওয়া একটি বিশেষ গানের লেখক-উৎস খুঁজে দেখার প্রয়াস। কখনো প্রচেষ্টা হয়েছে বাংলা পঞ্জিকার ছাপাইচিত্রে শ্রীরামকৃষ্ণ-প্রসঙ্গ আলোচনার। আবার একাধিক প্রবন্ধে বর্ণিত হয়েছে কথামৃতের প্রকৃতি-চেতনা বা শৈলীগত দিকগুলি। রয়েছে ঠাকুর ও স্বামীজীকে নিয়ে দুটি ধারাবাহিক প্রবন্ধ। স্বামী দুর্গানাথানন্দজীর কলমে উঠে এসেছে রামকৃষ্ণ-সংঘের সাধনার অঙ্গ হিসেবে শিবনাম-সংকীর্তন প্রসঙ্গটি। প্রতিবারের মতই পাঠকদের উদ্দেশ্যে রয়েছে কবিতা, প্রাসঙ্গিকী, গ্রন্থ-পরিচয় ও পত্রিকা প্রসঙ্গের মতন নিয়মিত বিভাগগুলি। আশা করি শ্রীরামকৃষ্ণ-ভাবগঙ্গায় পাঠকদের এই অবগাহন হৃদয়-তন্ত্রীতে প্রাণের স্পন্দন জাগরিত করবে।
Buy Now
শ্রীমা সারদা এখন ধ্যানলোকে। আমাদের লোকচক্ষুর অন্তরালে। প্রায় একশো তিন বছর (২০২৩ খ্রি.) হলো শ্রীশ্রীমা মর্ত্যধাম ছেড়ে দিব্যধামে চলে গিয়েছেন। এখন একমাত্র ধ্যানের দ্বারাই আমরা তাঁকে মানসপটে জীবন্ত করে তুলতে পারি। আমরা যাঁকে ভালোবাসি তাঁর কথা চিন্তা করি; এই গভীর চিন্তার দ্বারা ধ্যেয়ের সত্তা ভিতরে আসে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, “যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। আমার ঐশ্বর্য—জ্ঞান-ভক্তি, বিবেক-বৈরাগ্য, শান্তি-সুখ, ভাব-মহাভাব, প্রেম-সমাধি।”
মুদ্রিত মূল্যঃ ২৫০/-
Buy Now
সারগাছি আশ্রমে ভক্তদের একান্ত অনুরোধে স্বামী অখণ্ডানন্দজী
বিভিন্ন সময়ে তাঁর অসাধারণ ঘটনাবহুল জীবনের নানা কাহিনি, অভিজ্ঞতা ও উপলব্ধি ব্যক্ত করেছেন, সেইসঙ্গে অবতারণা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাত্মপ্রসঙ্গেরও। শ্রীযুক্ত সরসীলাল সরকার সেই গুরুত্বপূর্ণ আলোচনারই কিছু অংশ এই মূল্যবান স্মৃতিকথায় লিপিবদ্ধ করেছেন।মহারাজের শ্রীমুখনিঃসৃত এই তথ্যাবলি সরসীলালবাবু সেই সময়ে একপ্রকার শ্রুতিলিখন করেছিলেন এবং পরবর্তী কালে তা মহারাজকে দেখিয়েছিলেন বলে এর মূল্য অপরিসীম।
মুদ্রিত মূল্যঃ ১২৫/-
Buy Now
মননাদির অভ্যাসের আনুকূল্যের জন্যই অধিকাংশ বেদান্ত-প্রকরণগ্রন্থ বিরচিত। আলোচ্য গ্রন্থের রচনায় গ্রন্থকার সেই উদ্দেশ্যকেই বিশেষভাবে দৃষ্টিপথে রেখেছেন। মুমুক্ষুর চিত্তকে সর্বাবস্থায় কীভাবে সমাধিপ্রবণ রাখা যেতে পারে, সেই উদ্দেশ্যেই গ্রন্থকার মাত্র ৪৬টি শ্লোকে তাহার উপায় নির্ধারণ করেছেন। মুমুক্ষুচিত্তে বৈরাগ্য ও মুমুক্ষা সুপ্রতিষ্ঠিত হলে এই ভাবনাপ্রধান উপায়গুলি সাধারণ কলির জীবের পক্ষে যোগদর্শনাদিপ্রদিষ্ট উপায় অপেক্ষা সহজসাধ্য হবে।
মুদ্রিত মূল্যঃ ৩০০/-
Buy Now
Start your subscription
Join the Ramakrishna-Vivekananda ideology by subscribing to ‘Udbhodhan’, the only Bengali mouthpiece of Ramakrishna Math and Mission, which has been continuously published for 125 years.
Subscribe Now
Discover more
Books
Show Products
Handicrafts products
Show Products
Notice
বিজ্ঞপ্তি
উদ্বোধন পত্রিকার গত অগ্রহায়ণ ১৪৩০ সংখ্যায় উল্লেখ করা হয়েছিল, আগামী ২৫ নভেম্বর থেকে সারদানন্দ হল-এ ‘বাংলার ব্রত ও আলপনা’ বিষয়ে একটি প্রদর্শনী ও কর্মশালা আয়োজিত হবে। অনিবার্য কারণবশত অনুষ্ঠানটি আপাতত স্থগিত থাকছে। এই প্রদর্শনী ও কর্মশালাটি আগামী ফেব্রুয়ারি ২০২৪-এ অনুষ্ঠিত হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে পাঠকদের উদ্বোধন-এর ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখতে অনুরোধ করা হচ্ছে।
FC DONOR LIST-2025-2026(4th Qtr)
Donations
Your Contribution matters
Ramakrishna Math, Baghbazar organizes various charitable activities throughout the year. Among them are distribution of clothes to the needy people, distribution of winter clothes, distribution of educational materials etc. The devotees are requested to extend their helping hand in all these activities of the monastery through financial donations as much as possible.