ভিডিপি আইন ১৯৯৫ | পাতা | বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

ভিডিপি আইন ১৯৯৫ | পাতা | বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মেনু নির্বাচন করুন
আমাদের বিষয়
সাধারন
ভিশন ও মিশন
ইতিহাস
কর্মকর্তাদের তালিকা
আমাদের গর্ব
সাংগঠনিক কাঠামো
সাংগঠনিক কাঠামো
র‍্যাঙ্ক ব্যাজ
সদর দপ্তর
মহাপরিচালকের সচিবালয়
অতিরিক্ত মহাপরিচালক
১. উপপরিচালক (সমন্বয়)
২. মনিটরিং শাখা
৩. আইসিটি শাখা
অতিরিক্ত মহাপরিচালকের কার্যালয়
প্রশাসন পরিদপ্তর
উপ-মহাপরিচালক (প্রশাসন)
১. প্রশাসন শাখা
২. আইন শাখা
৩. বিহিনী শাখা
৪. প্রকৌশল শাখা
৫. রেকর্ড শাখা
৬. মেডিকেল শাখা
৭. এস্টেট সেল শাখা
৮. উইং শাখা
৯.রেকর্ড ব্যাটালিয়ন শাখা
১০. প্রভিশন শাখা
১১. ভান্ডার শাখা
১২. কল্যাণ শাখা
১৩. জেনারেল শাখা
প্রশিক্ষণ পরিদপ্তর
উপমহাপরিচালক (প্রশিক্ষণ)
১. আনসার প্রশিক্ষণ শাখা
২. ভিডিপি প্রশিক্ষণ শাখা
৩. প্রকল্প প্রশিক্ষণ শাখা
৪. ক্রীড়া ও সংস্কৃতি শাখা
৫. গণসংযোগ শাখা
৬. প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহ
অপারেশন পরিদপ্তর
উপমহাপরিচালক (অপারেশন্স)
১. অপারেশন্স শাখা
২. কেপিআই শাখা
৩. সিএইচটি অপস্ শাখা
৪. যোগাযোগ শাখা
৫. আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)
ফিল্ড ইউনিটসমূহ
ঢাকা রেঞ্জ
রাজশাহী রেঞ্জ
চট্টগ্রাম রেঞ্জ
বরিশাল রেঞ্জ
খুলনা রেঞ্জ
সিলেট রেঞ্জ
ময়মনসিংহ রেঞ্জ
কুমিল্লা রেঞ্জ
রংপুর রেঞ্জ
আইন ও বিধি
আইন সমূহ
আনসার বাহিনী আইন, ১৯৯৫
গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক আইন, ১৯৯৫
আনসার ব্যাটালিয়ন আইন-২০২৩
নীতিমালা ও সংশোধনী সমূহ
গ্যালারি
স্থির চিত্র
ফটো গ্যালারী
মহাপরিচালক মহোদয়ের বিভিন্ন কার্যক্রম
ভিডিও গ্যালারী
ভিডিও
আনসার-ভিডিপি'র তথ্য চিত্র
মহাপরিচালক মহোদয়ের পূজামন্ডপ পরিদর্শন
পূজা মন্ডপ পরিদর্শনে বক্তব্য রাখেন মহাপরিচালক মহোদয়
৩৬ তম জাতীয় সিনিয়র পুরুষ ও মহিলা কুস্তি প্রতিযোগিতা ২০২৪ উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন ও উত্তর
প্রশ্নোত্তর
মিডিয়া সেল
মুখপাত্র আনসার ও ভিডিপি এবং গণসংযোগ কর্মকর্তা
যোগাযোগ
সদর দপ্তর
অনলাইন সেবা কেন্দ্র
ফরমসমূহ
ফরমসমূহ
অনলাইন সেবা ও অভিযোগ কেন্দ্র
ই-সেবাসমূহ
সরকারি প্রয়োজনীয় ফরম
সকল প্রয়োজনীয় ফরম
সাফল্য ও অর্জন
সাফল্য ও অর্জন
আরও
সংক্ষিপ্ত
এই কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
আপনার মতামত প্রদান করুন
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬ এ ০৫:১৮ PM
ভিডিপি আইন-১৯৯৫
কন্টেন্ট: পাতা
দেশের আর্থ-সামাজিক ও জননিরাপত্তামূলক অবস্থার উন্নয়নের উদ্দেশ্যে গ্রাম প্রতিরক্ষা দল গঠনকল্পে প্রণীত আইন৷
যেহেতু দেশের আর্থ-সামাজিক ও জননিরাপত্তামূলক অবস্থার উন্নয়নের উদ্দেশ্যে গ্রাম প্রতিরক্ষা দল গঠন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
সংক্ষিপ্ত শিরোনাম
১৷ এই আইন গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫ নামে অভিহিত হইবে৷
সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
(ক) “আনসার বাহিনী” অর্থ আনসার বাহিনী আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ৩ নং আইন) এর অধীন গঠিত আনসার বাহিনী;
(খ) “গ্রাম” অর্থে ওয়ার্ডকেও বুঝাইবে;
(গ) “মহাপরিচালক” অর্থ আনসার বাহিনীর মহাপরিচালক;
(ঘ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(চ) “ওয়ার্ড” অর্থ Paurashava Ordinance, 1977 (XXVII of 1977)-এর section 2 এ সংজ্ঞায়িত Ward৷
গ্রাম প্রতিরক্ষা দল গঠন
৩৷ এই আইনের বিধান অনুযায়ী গ্রাম প্রতিরক্ষা দল গঠন করা হইবে৷
তত্ত্বাবধান ও পরিচালনা
৪৷ গ্রাম প্রতিরক্ষা দল সরকারের সার্বিক তত্ত্বাবধানে থাকিবে এবং এই আইন, বিধি ও প্রবিধান এবং উহাদের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে সরকার কর্তৃক সময় সময় প্রদত্ত আদেশ ও নির্দেশ অনুযায়ী গ্রাম প্রতিরক্ষা দল মহাপরিচালকের পরিচালনাধীন থাকিবে৷
কর্মকর্তা ও কর্মচারী, ইত্যাদি
৫৷ আনসার বাহিনীর কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য সকল কর্মকর্তা ও কর্মচারী গ্রাম প্রতিরক্ষা দলের কর্মকর্তা ও কর্মচারী বলিয়াও গণ্য হইবেন৷
গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যদের তালিকাভুক্তি
৬৷ গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে স্বেচ্ছাসেবী হিসাবে তালিকাভুক্ত ও অংগীভূত হইবেন এবং তাহাদের ভাতা, পোশাক, প্রশিক্ষণ ও শৃংখলা প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷
গ্রাম প্রতিরক্ষা দলের পদ
৭৷ (১) গ্রাম প্রতিরক্ষা দলের িনুবর্ণিত সকল বা যে কোন পদ থাকিবে, যথা :-
(ক) ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী;
(খ) ইউনিয়ন সহকারী দলনেতা ও দলনেত্রী;
(গ) ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী;
(ঘ) ওয়ার্ড সহকারী দলনেতা ও দলনেত্রী;
(ঙ) গ্রাম দলনেতা ও দলনেত্রী;
(চ) গ্রাম সহকারী দলনেতা ও দলনেত্রী;
(ছ) গ্রাম প্রতিরক্ষা সদস্য৷
(২) মহাপরিচালক প্রত্যেক শহর, ওয়ার্ড, ইউনিয়ন ও গ্রামে এক বা একাধিক গ্রাম প্রতিরক্ষা প্লাটুন গঠন করিতে পারিবেন এবং উহাদের গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷
(৩) মহাপরিচালক, প্রয়োজনে, গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যগণকে নির্দিষ্ট সময়ের জন্য অঙ্গীভূত করিতে পারিবেন৷
গ্রাম প্রতিরক্ষা দলের দায়িত্ব, ইত্যাদি
৮৷ (১) গ্রাম প্রতিরক্ষা দলের প্রধান দায়িত্ব হইবে :-
(ক) দেশের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে জনকল্যাণমূলক কাজে অংশ গ্রহণ করা;
(খ) আইন শৃংখলা ও জননিরাপত্তামূলক কাজে সহায়তা প্রদান করা;
(গ) সরকার কর্তৃক, সময় সময়, নির্ধারিত যে কোন দায়িত্ব পালন করা৷
(২) সরকার কর্তৃক প্রণীত নীতিমালা এবং তত্কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশ ও আরোপিত শর্ত সাপেক্ষে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যগণ অস্ত্র ও গোলাবারুদ বহন ও ব্যবহার করিতে পারিবে৷
আদেশ পালনে বাধ্যবাধকতা
৯৷ গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যগণ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক তাহাদিগকে প্রদত্ত আইনানুগ আদেশ পালন করিতে বাধ্য থাকিবেন৷
বিধি প্রণয়নের ক্ষমতা
১০৷ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবেন৷
প্রবিধান প্রণয়নের ক্ষমতা
১১৷ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, মহাপরিচালক, সরকারের পূর্ব অনুমোদনক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা কোন বিধির সহিত অসামঞ্জস্যপূর্ণ না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবেন৷
রহিতকরণ ও হেফাজত
১২৷ (১) গ্রাম প্রতিরক্ষা দল গঠন সম্পর্কিত সরকারের যাবতীয় আদেশ, অতঃপর উক্ত আদেশ বলিয়া উল্লিখিত, এতদ্বারা বাতিল করা হইল৷
(২) উক্ত আদেশ দ্বারা গঠিত গ্রাম প্রতিরক্ষা দলের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, তহবিল, দায় এবং দলিল-দস্তাবেজ এই আইনের অধীন গঠিত গ্রাম প্রতিরক্ষা দলের সম্পত্তি, তহবিল, দায় এবং দলিল-দস্তাবেজ হইবে৷
(৩) এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে উক্ত আদেশের অধীন তালিকাভুক্ত গ্রাম প্রতিরক্ষা দলের সকল সদস্য এই আইনের অধীন গ্রাম প্রতিরক্ষা দলের তালিকাভুক্ত সদস্য বলিয়া গণ্য হইবেন৷
(৪) মহাপরিচালক কর্তৃক গ্রাম প্রতিরক্ষা দল সম্পর্কে প্রদত্ত সকল আদেশ বা নির্দেশ, এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধন না হওয়া পর্যন্ত বলবত্ থাকিবে৷
এই কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
আপনার মতামত প্রদান করুন
এক্সেসিবিলিটি
মনোক্রোম
ইনভার্ট
বড় কার্সর
লিঙ্ক হাইলাইট
শিরোনাম হাইলাইট
পড়ার গাইড
স্ক্রিন রিডার ডাউনলোড করুন
কন্টেন্টে চলে যান
এক্সেসিবিলিটি মেনুতে যান