উইকিসংকলন - উইকিপিডিয়া
বিষয়বস্তুতে চলুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিসংকলন
সাইটের প্রকার
সংকলন
মালিক
উইকিমিডিয়া ফাউন্ডেশন
প্রস্তুতকারক
ব্যবহারকারীদের সংগৃহীত
স্লোগান
উন্মুক্ত পাঠাগার
ওয়েবসাইট
wikisource.org
বাণিজ্যিক
না
নিবন্ধন
ঐচ্ছিক
চালুর তারিখ
নভেম্বর ২৪, ২০০৩
বর্তমান
অবস্থা
অনলাইন
উইকিসংকলন
উইকিসোর্স
নামেও পরিচিত) একটি অনলাইন উইকিভিত্তিক
ডিজিটাল গ্রন্থাগার
, যার উদ্দেশ্য লেখার ভাণ্ডার বা সংকলন তৈরি করা। এটি
উইকিমিডিয়া ফাউন্ডেশন
কর্তৃক পরিচালিত। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বিভিন্ন ভাষায়
মুক্ত পাঠ্য
এবং অনুবাদসহ সব ধরনের পাঠ্য উপকরণ সংরক্ষণ করা। শুরুতে এটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নথিপত্র সংরক্ষণের একটি আর্কাইভ হিসেবে পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু পরে এটি একটি সাধারণ পাঠ্যভিত্তিক গ্রন্থাগার হিসেবে সম্প্রসারিত হয়। এই প্রকল্পটি ২০০৩ সালের ২৪ নভেম্বরে
প্রজেক্ট সোর্সবার্গ
নামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যা
গুটেনবার্গ প্রকল্প
-এর একটি শ্লেষ। একই বছরের পরবর্তীতে প্রকল্পটির নাম পরিবর্তন করে ইংরেজিতে উইকিসোর্স রাখা হয় এবং এটি নিজস্ব
ডোমেইন নাম
পায়।
এই প্রকল্পে এমন সব রচনাই সংরক্ষিত থাকে, যেগুলো
পাবলিক ডোমেইন
-এ রয়েছে অথবা
মুক্ত লাইসেন্সপ্রাপ্ত
, অর্থাৎ পেশাগতভাবে প্রকাশিত গ্রন্থ বা ঐতিহাসিক উৎসনথি, কিন্তু
ব্যক্তিগত প্রচারণামূলক প্রকাশনা
নয়। প্রাথমিকভাবে এসব পাঠ্যের সত্যতা যাচাই করা হতো অফলাইনে, অথবা অন্যান্য ডিজিটাল গ্রন্থাগারের নির্ভরযোগ্যতার ওপর ভিত্তি করে। বর্তমানে
মুদ্রণ সংশোধন
এক্সটেনশনের মাধ্যমে অনলাইন স্ক্যান যুক্ত করার ফলে, প্রকল্পের পাঠ্যগুলোর নির্ভুলতা ও বিশ্বস্ততা আরও নিশ্চিত করা যায়।
বর্তমানে কিছু নির্দিষ্ট ভাষাভিত্তিক উইকিসংকলন শুধু সেইসব রচনাই গ্রহণ করে, যেগুলোর স্ক্যান করা কপি সংযুক্ত রয়েছে। যদিও উইকিসংকলনের সংগ্রহের বেশিরভাগই পাঠ্যনির্ভর, পুরো প্রকল্পটি শুধু পাঠ্যেই সীমাবদ্ধ নয়, এখানে
কমিকস
থেকে শুরু করে
চলচ্চিত্র
অডিওবই
পর্যন্ত বিভিন্ন মাধ্যম সংরক্ষিত রয়েছে। কিছু উইকিসংকলনে ব্যবহারকারীরা নিজেরা ব্যাখ্যা বা মন্তব্য যোগ করতে পারেন, তবে তা সংশ্লিষ্ট ভাষার উইকিসংকলনের নির্দিষ্ট নীতিমালার ওপর নির্ভর করে। প্রকল্পটি মাঝে মাঝে নির্ভরযোগ্যতার অভাবের কারণে সমালোচিত হয়েছে, তবে একই সঙ্গে
ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশন
-এর মতো সংস্থাগুলি এটিকে উদ্ধৃত করেছেে।
এপ্রিল
২০২৬
অনুযায়ী, উইকিসংকলনের
৮৩
টি ভাষাভিত্তিক উপ-ডোমেইন সক্রিয় রয়েছে,
যেগুলিতে মোট
৬৮,০৪,৪৫৩
টি প্রবন্ধ এবং
৩,৭৯৬
জন সক্রিয় সম্পাদক কাজ করছেন।
ইতিহাস
সম্পাদনা
উইকিসংকলনের প্রাথমিক ধারণাটি ছিল গুরুত্বপূর্ণ বা উপযোগী ঐতিহাসিক পাঠ্য সংরক্ষণের একটি স্থান হিসেবে। এই পাঠ্যগুলোর উদ্দেশ্য ছিল
উইকিপিডিয়া
নিবন্ধসমূহকে সহায়তা করা, মূল প্রমাণ ও প্রাথমিক উৎসপাঠ্য সরবরাহের মাধ্যমে এবং একই সঙ্গে এটি নিজস্বভাবে একটি আর্কাইভ হিসেবেও কাজ করত। প্রথমদিকে এর সংগ্রহ মূলত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক উপকরণকেন্দ্রিক ছিল, যা একে
গুটেনবার্গ প্রকল্প
-এর মতো অন্যান্য ডিজিটাল আর্কাইভ থেকে আলাদা করে তুলেছিল।
মূল উইকিসংকলন লোগো
প্রকল্পটি পরিকল্পনার পর্যায়ে প্রথমে
প্রজেক্ট সোর্সবার্গ
নামে পরিচিত ছিল (যা গুটেনবার্গ প্রকল্প-এর নামের ওপর ভিত্তি করে তৈরি একটি শ্লেষ)।
২০০১ সালে
উইকিপিডিয়াতে
প্রাথমিক উৎসপাঠ্য (primary-source materials) সংযোজন নিয়ে বিরোধ দেখা দেয়, যা শেষ পর্যন্ত তাদের অন্তর্ভুক্তি বা অপসারণ নিয়ে
সম্পাদনা যুদ্ধর
সৃষ্টি করে। এই সমস্যার সমাধান হিসেবে
প্রজেক্ট সোর্সবার্গ
প্রস্তাব করা হয়েছিল। প্রস্তাবিত প্রকল্পটি বর্ণনা করতে গিয়ে ব্যবহারকারী
দ্য কানকটেটর
বলেন, “এই প্রকল্পটি গুটেনবার্গ প্রকল্পের জন্য হবে যেমন
উইকিপিডিয়া
নুপিডিয়ার
জন্য।”
পরে তিনি ব্যাখ্যা দিয়ে যোগ করেন, “আমরা গুটেনবার্গ প্রকল্পের কাজ পুনরায় তৈরি করতে চাই না; বরং তাদের কাজকে সম্পূরক করতে চাই। হয়তো প্রজেক্ট সোর্সবার্গ উইকিপিডিয়া থেকে প্রজেক্ট গুটেনবার্গ ফাইলে সহজে সংযোগ স্থাপনের একটি ইন্টারফেস হিসেবে কাজ করতে পারে এবং একই সঙ্গে মানুষকে নতুন কাজ প্রজেক্ট গুটেনবার্গে সহজে জমা দেওয়ার সুযোগ দিতে পারে।”
প্রাথমিক প্রতিক্রিয়া কিছুটা সন্দেহপ্রবণ ছিল।
ল্যারি স্যাঙ্গার
প্রশ্ন তুলেছিলেন প্রকল্পটির প্রয়োজনীয়তা নিয়ে। তিনি লেখেন, “আমার মনে হয় মূল প্রশ্নটি হলো যখন প্রকল্পটি ইতিমধ্যেই রয়েছে, তখন আমরা কেন নতুন করে চাকা আবিষ্কার করছি? আমরা যদি তাদের কাজকে সম্পূরক করতে চাই, তবে ঠিক কীভাবে?”
জিমি ওয়েলসও
যোগ করেন, “ল্যারি’র মতো আমিও গুটেনবার্গ প্রকল্পের জন্য কী নতুন কিছু যোগ করতে পারি তা ভেবে দেখতে আগ্রহী। সাধারণভাবে বিষয়টি এমন নয় যে প্রাথমিক উৎসপাঠ্যগুলো যে কেউ সম্পাদনা করতে পারবে — আমি বলতে চাইছি, শেক্সপিয়র তো শেক্সপিয়রই; তার কাজ নিয়ে আমাদের ব্যাখ্যা বা মন্তব্য অবশ্য ভিন্ন হতে পারে।”
প্রকল্পটির কার্যক্রম প্রথমে শুরু হয়েছিল ps.wikipedia.org উপ-ডোমেইনে। সেই সময় অবদানকারীরা “PS” উপ-ডোমেইনটিকে “primary sources” বা “Project Sourceberg” এর সংক্ষিপ্ত রূপ হিসেবে বুঝেছিলেন।
তবে এর ফলে প্রজেক্ট সোর্সবার্গ দুর্ঘটনাবশত
পশতু উইকিপিডিয়ার
উপ-ডোমেইনটি দখল করে ফেলে, কারণ
পশতু ভাষার
ISO ভাষা কোড
হলো “ps”।
প্রজেক্ট সোর্সবার্গ
আনুষ্ঠানিকভাবে চালু হয় ২৪ নভেম্বর, ২০০৩ সালে, যখন এটি নিজস্ব অস্থায়ী ঠিকানা (URL) — sources.wikipedia.org — পায়। সে সময় ps.wikipedia.org-এ সংরক্ষিত সব পাঠ্য ও আলোচনা সেই অস্থায়ী ঠিকানায় স্থানান্তর করা হয়। প্রকল্পটির নাম পরিবর্তনের জন্য একটি ভোট অনুষ্ঠিত হয় এবং ৬ ডিসেম্বর, ২০০৩ সালে এর নতুন নাম রাখা হয়
উইকিসোর্স
। তবে নাম পরিবর্তনের পরও প্রকল্পটি তার স্থায়ী ঠিকানায় (
) স্থানান্তরিত হয়নি, বরং তা ঘটে ২০০৪ সালের ২৩ জুলাই।
লোগো ও স্লোগান
সম্পাদনা
উইকিসোর্সের প্রাথমিক নাম ছিল “প্রজেক্ট সোর্সবার্গ”, তাই এর প্রথম লোগো ছিল একটি
হিমশৈল
-এর ছবি।
পরবর্তীতে নতুন লোগো নির্বাচনের জন্য দুটি ভোট অনুষ্ঠিত হলেও, কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, ফলে মূল লোগোটিই ২০০৬ সাল পর্যন্ত ব্যবহৃত হয়। অবশেষে আইনগত ও প্রযুক্তিগত উভয় কারণেই, যেমন ছবিটির লাইসেন্স
উইকিমিডিয়া ফাউন্ডেশন
-এর লোগো হিসেবে উপযুক্ত ছিল না এবং ফটোগ্রাফিক ছবি আকারে বড় বা ছোট করা প্রযুক্তিগতভাবে অসুবিধাজনক ছিল — মূল ছবিটি থেকে অনুপ্রাণিত একটি নকশা করা ভেক্টর হিমশৈলকে প্রকল্পটির বাধ্যতামূলক লোগো হিসেবে নির্ধারণ করা হয়।
উইকিসোর্সের স্লোগান —
দ্য ফ্রি লাইব্রেরি
The Free Library
) — প্রথমবারের মতো সুস্পষ্টভাবে ব্যবহৃত হয় প্রকল্পটির
বহুভাষিক পোর্টালে
, যখন এটি ২০০৫ সালের ২৭ আগস্টে
উইকিপিডিয়া
পোর্টালের আদলে পুনর্নির্মিত হয়েছিল (ঐতিহাসিক সংস্করণ)।
১০
উইকিপিডিয়া পোর্টালের মতোই, উইকিসোর্সের এই স্লোগানটি প্রকল্পটির দশটি বৃহত্তম ভাষার সংস্করণে লোগোর চারপাশে প্রদর্শিত হয়।
পোর্টালের কেন্দ্রীয় ছবিগুলিতে (মাঝখানে থাকা হিমশৈলের লোগো এবং পৃষ্ঠার শীর্ষে থাকা “Wikisource” শিরোনামে) ক্লিক করলে
অনুবাদ তালিকা
-তে নিয়ে যায়, যেখানে “Wikisource” এবং “The Free Library” শব্দগুচ্ছের ৬০টি ভাষায় অনুবাদ প্রদর্শিত হয়।
সরঞ্জাম তৈরি
সম্পাদনা
মুদ্রণ সংশোধন বা ProofreadPage এক্সটেনশনের কার্যক্রম
উইকিসংকলনের জন্য
থমাসভি
একটি
মিডিয়াউইকি
এক্সটেনশন তৈরি করেন, যার নাম
ProofreadPage
। এই এক্সটেনশনটির উদ্দেশ্য ছিল প্রকল্পে সংরক্ষিত প্রতিলিপি যাচাইয়ের প্রক্রিয়াকে আরও নির্ভরযোগ্য ও কার্যকর করা। এর মাধ্যমে স্ক্যান করা বইয়ের প্রতিটি পৃষ্ঠা এবং তার সংশ্লিষ্ট পাঠ্য একসাথে প্রদর্শিত হয়, যাতে যে কেউ পাঠ্যটি মুদ্রণ সংশোধন করতে পারে এবং পরবর্তীতে অন্য সম্পাদকরা স্বাধীনভাবে তার যথার্থতা যাচাই করতে পারেন।
১১
১২
১৩
কোনো বই বা অন্যান্য পাঠ্য স্ক্যান করার পর, প্রাপ্ত র চিত্রগুলো ইমেজ প্রসেসিং সফটওয়্যারের মাধ্যমে ঘূর্ণন বা অন্যান্য ত্রুটি সংশোধন করা যেতে পারে। সম্পাদিত ছবিগুলো এরপর
পিডিএফ
অথবা DjVu ফাইলে রূপান্তরিত করে উইকিসংকলন অথবা
উইকিমিডিয়া কমন্স
-এ আপলোড করা যায়।
১১
এই ব্যবস্থা উইকিসংকলনে পাঠ্যের যথার্থতা নিশ্চিত করতে সম্পাদকদের সহায়তা করে। সম্পূর্ণ কাজের মূল স্ক্যান করা পৃষ্ঠাগুলি যেকোনো ব্যবহারকারীর জন্য উন্মুক্ত থাকে, যাতে ভবিষ্যতে কোনো ভুল শনাক্ত হলে তা সংশোধন করা যায় এবং পাঠকরা মূল উৎসের সঙ্গে তুলনা করে পাঠ্যের সঠিকতা যাচাই করতে পারেন।
মুদ্রণ সংশোধন
-এর আরেকটি সুবিধা হলো এটি অংশগ্রহণের সুযোগকে আরও বিস্তৃত করে তোলে, কারণ একবার স্ক্যান করা ছবিগুলি আপলোড করা হলে প্রকল্পে অবদান রাখতে মূল বইটির কাগুজে অনুলিপি হাতে থাকা আর প্রয়োজন হয় না।
তথ্যসূত্র প্রয়োজন
গুরুত্বপূর্ণ মাইলফলক
সম্পাদনা
ভারতের পুনে শহরের নিউ ল’ কলেজে তার
প্রকল্প
চলাকালে প্রুফরিডিং করছেন এক শিক্ষার্থী
প্রকল্পটি sources.wikipedia.org-এ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই ১,০০০টিরও বেশি পৃষ্ঠা তৈরি করা হয়েছিল, যার মধ্যে প্রায় ২০০টি প্রকৃত নিবন্ধ হিসেবে চিহ্নিত হয়। ২০০৪ সালের ৪ জানুয়ারি উইকিসংকলনে ১০০তম নিবন্ধিত ব্যবহারকারী যুক্ত হয়। একই বছরের জুলাই মাসের শুরুতে নিবন্ধের সংখ্যা ২,৪০০ অতিক্রম করে এবং নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৫০০ অতিক্রম করে।
২০০৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত উইকিসংকলনে ২,৬৬৭ জন নিবন্ধিত ব্যবহারকারী (এর মধ্যে ১৮ জন প্রশাসক) এবং প্রায় ১৯,০০০টি নিবন্ধ ছিল। একই দিনে প্রকল্পটি তার ৯৬,০০০তম সম্পাদনা অতিক্রম করে।
তথ্যসূত্র প্রয়োজন
২০০৫ সালের ২৭ নভেম্বর,
ইংরেজি উইকিসংকলন
তার প্রতিষ্ঠার তৃতীয় মাসেই ২০,০০০ পাঠ্য-একক অতিক্রম করে, যা ভাষাভিত্তিক উপ-ডোমেইনে স্থানান্তরের আগের এপ্রিল মাসে পুরো প্রকল্পে থাকা পাঠ্যের সংখ্যাকেও ছাড়িয়ে যায়।
২০০৬ সালের ১০ মে
প্রথম উইকিসংকলন পোর্টাল
তৈরি করা হয়।
২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি ফ্রান্সিস বিকনেল কার্পেন্টারের স্মৃতিকথা
Six Months at the White House
-এর
চ্যাপ্টার LXXIV
যুক্ত হওয়ার মাধ্যমে ইংরেজি উইকিসংকলনে ১,০০,০০০ পাঠ্য-এককের মাইলফলক অতিক্রম করে।
১৪
২০১১ সালের নভেম্বরে প্রকল্পটি ২,৫০,০০০ পাঠ্য-একক অতিক্রম করে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছে।
গ্রন্থাগারের বিষয়বস্তু
সম্পাদনা
উইকিসোর্সে অন্তর্ভুক্তির মানদণ্ডকে একটি
ভেন ডায়াগ্রাম
আকারে প্রকাশ করা হয়েছে। সবুজ রঙ নির্দেশ করে সর্বোত্তম অবস্থা, যেখানে কোনো রচনা তিনটি মৌলিক শর্তই পূরণ করে। হলুদ রঙ নির্দেশ করে গ্রহণযোগ্য কিন্তু আদর্শ নয় এমন অবস্থাকে।
উইকিসংকলন পূর্বে প্রকাশিত বিভিন্ন পাঠ্যকে
ডিজিটাল রূপে
সংগ্রহ ও সংরক্ষণ করে; যার মধ্যে রয়েছে উপন্যাস, নকাল্পনিক রচনা, চিঠি, ভাষণ, সংবিধান ও ঐতিহাসিক দলিল, আইন এবং আরও নানা ধরনের নথি। এখানে সংরক্ষিত সব পাঠ্যই হয় কপিরাইটমুক্ত, নয়তো
ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন/শেয়ার-অ্যালাইক লাইসেন্স
-এর অধীনে প্রকাশিত।
উইকিসংকলনে সব ভাষার পাঠ্যই আদৃত, অনুবাদসহ। পাঠ্য ছাড়াও এখানে
কমিকস
চলচ্চিত্র
, অডিও রেকর্ডিং এবং বাচিক রচনাও সংরক্ষিত হয়।
উইকিসংকলনে সংরক্ষিত প্রতিটি পাঠ্য অবশ্যই পূর্বে কোনো না কোনোভাবে প্রকাশিত হতে হবে; প্রকল্পটি ব্যক্তিগত প্রকাশনা বা অবদানকারীদের নিজস্ব তৈরি অপ্রকাশিত নথি গ্রহণ করে না।
১৫
১৬
১৭
১৮
অনেক ভাষার উইকিসংকলনে স্ক্যান করা উৎসপাঠ্যকে অগ্রাধিকার দেওয়া হয় এবং কিছু ক্ষেত্রে এটি বাধ্যতামূলক। তবে অধিকাংশ উইকিসংকলন অফলাইন উৎস থেকে প্রতিলিখিত রচনা বা অন্যান্য ডিজিটাল গ্রন্থাগার থেকে সংগৃহীত কাজও গ্রহণ করে।
কিছু বিশেষ ক্ষেত্রে যদি কোনো রচনাকে উল্লেখযোগ্য ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন উৎসনথি হিসেবে বিবেচনা করা হয়, তবে পূর্বে প্রকাশিত হওয়ার শর্তটি শিথিল করা যেতে পারে। তবে কপিরাইটমুক্ত বা উপযুক্ত লাইসেন্সপ্রাপ্ত হওয়ার আইনগত প্রয়োজনীয়তা সর্বদাই বহাল থাকে।
ব্যাখ্যা ও অনুবাদ – উইকিবইয়ের সঙ্গে পার্থক্য
সম্পাদনা
উইকিসংকলনে একমাত্র মৌলিক কাজ হিসেবে গ্রহণ করা হয় ব্যাখ্যা (annotation) এবং অনুবাদকে।
১৯
উইকিসংকলন ও এর সহপ্রকল্প
উইকিবই
—উভয়েই পাঠ্যের টীকা-সংবলিত সংস্করণ রাখার সুযোগ দেয়। তবে পার্থক্য হলো, উইকিসংকলনে ব্যাখ্যা বা টীকাগুলি মূল পাঠ্যের সম্পূরক হিসেবে যুক্ত হয়, যেখানে মূল পাঠ্যই প্রধান উপাদান। বিপরীতে, উইকিবইয়ে ব্যাখ্যা বা টীকাই মূল বিষয়বস্তু, আর মূল পাঠ্য সেখানে কেবল একটি রেফারেন্স বা সহায়ক উপাদান হিসেবে থাকে (যদি অন্তর্ভুক্ত হয়)।
১৮
জার্মান উইকিসংকলনে টীকা-সংবলিত সংস্করণ তুলনামূলকভাবে বেশি জনপ্রিয়।
১৮
প্রকল্পটি ব্যবহারকারীদের সরবরাহকৃত অনুবাদকেও স্বাগত জানায়। ইংরেজি উইকিসংকলনের একটি উল্লেখযোগ্য অনুবাদ প্রকল্প হলো
উইকি বাইবেল
, যার উদ্দেশ্য হলো
বাইবেল
-এর একটি নতুন, “স্বাধীন অনুবাদ” (
laissez-faire translation
) তৈরি করা।
২০
কাঠামো
সম্পাদনা
ভাষাভিত্তিক উপডোমেইন
সম্পাদনা
উইকিসংকলনের একটি স্বতন্ত্র
হিব্রু সংস্করণ
he.wikisource.org
) ২০০৪ সালের আগস্ট মাসে তৈরি হয়।
হিব্রু
পাঠের জন্য একটি স্বতন্ত্র সাইটের প্রয়োজনীয়তা দেখা দেয়, কারণ হিব্রু ভাষা ডান-থেকে-বাম দিকে লেখা হয় এবং এটি বাম-থেকে-ডান দিকের সম্পাদনা পরিবেশে টাইপ ও সম্পাদনা করা কঠিন ছিল। পরবর্তী কয়েক মাসে
জার্মানসহ
আরও কয়েকটি ভাষার অবদানকারীরা তাদের নিজস্ব উইকি চেয়ে অনুরোধ জানান। তবে ২০০৪ সালের ডিসেম্বর মাসে আলাদা ভাষাভিত্তিক ডোমেইন তৈরির বিষয়ে অনুষ্ঠিত ভোটটি অনির্ধারিত অবস্থায় শেষ হয়। অবশেষে, ২০০৫ সালের ১২ মে শেষ হওয়া একটি
দ্বিতীয় ভোটে
বিপুল সংখ্যাগরিষ্ঠতায় উইকিসংকলনে আলাদা ভাষাভিত্তিক উপডোমেইন তৈরির পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে প্রতিটি ভাষা তাদের নিজস্ব উইকিতে নিজেদের পাঠ্য সংরক্ষণ করতে পারে।
প্রথম ধাপে ২০০৫ সালের ২৩ আগস্ট ১৪টি ভাষার উইকিসংকলন চালু করা হয়েছিল।
২১
এই নতুন ভাষাগুলোর মধ্যে ইংরেজি অন্তর্ভুক্ত ছিল না; তবে
en:
কোডটি অস্থায়ীভাবে মূল সাইটে (
wikisource.org
) পুনর্নির্দেশ করা হয়েছিল। এই পর্যায়ে উইকিসংকলন সম্প্রদায় একটি বিশাল উদ্যোগ গ্রহণ করে—হাজার হাজার পৃষ্ঠা ও বিভাগ ভাষাভিত্তিকভাবে হাতে-কলমে সাজিয়ে স্থানীয় উইকিগুলিতে স্থানান্তরের জন্য প্রস্তুতি নেয়। ২০০৫ সালের ১১ সেপ্টেম্বর
wikisource.org
উইকিটি পুনরায় কনফিগার করা হয় এবং একই সঙ্গে
ইংরেজি সংস্করণসহ
আরও ৮টি ভাষার উইকিসংকলন সক্রিয় করা হয়, যেগুলো আগের রাত ও ভোরবেলায় তৈরি হয়েছিল।
২২
এরপর ২০০৬ সালের ২৯ মার্চ আরও তিনটি ভাষা যুক্ত হয়
২৩
এবং ২০০৬ সালের ২ জুন আরেকটি বৃহৎ ধাপে ১৪টি নতুন ভাষার ডোমেইন তৈরি করা হয়।
২৪
বাংলা ভাষায় উইকিসংকলন ২০০৭ সালের ১০ই আগস্টে যাত্রা শুরু করে।
যেসব ভাষার এখনো স্বতন্ত্র উপডোমেইন নেই, সেগুলিকে স্থানীয়ভাবে পরীক্ষামূলকভাবে (incubated) রাখা হয়।
সেপ্টেম্বর ২০২০-এর হিসাব অনুযায়ী
হালনাগাদ
পর্যন্ত, মোট ১৮২টি ভাষা
স্থানীয়ভাবে হোস্ট
করা হয়েছে।
এপ্রিল
২০২৬
পর্যন্ত মোট
৮৫
ভাষার জন্য উইকিসংকলন উপডোমেইন রয়েছে, যার মধ্যে
৮৩
টি সক্রিয় এবং
টি বন্ধ।
সক্রিয় সাইটগুলোতে
৬৮,০৪,৪৫৩
টি নিবন্ধ রয়েছে, আর বন্ধ সাইটগুলোতে রয়েছে
১৩
টি নিবন্ধ।
এছাড়া সক্রিয় উইকিসংকলন প্রকল্পগুলোতে মোট
৫২,৬১,২৯১
জন নিবন্ধিত ব্যবহারকারী আছেন, যার মধ্যে
৩,৭৯৬
জন সম্প্রতি সক্রিয়।
মূল নিবন্ধের সংখ্যার ভিত্তিতে শীর্ষ দশটি উইকিসোর্স ভাষা প্রকল্প:
নং
ভাষা
উইকি
উন্নত নিবন্ধ
মোট নিবন্ধ
সম্পাদনা
প্রশাসক
ব্যবহারকারী
সক্রিয় ব্যবহারকারী
ফাইল
পোলিশ
pl
১২,৯০,১১৪
১৩,৩০,৭৮৩
৪০,৮৭,০৩৪
১৪
৪১,৫৪৩
৭৮
১২৭
ইংরেজি
en
১১,০০,৬৩৯
৪৭,৪৪,৫৭৫
১,৫৮,৯৭,১১০
১৯
৩২,৫৬,৫৮৭
৮৬৮
১৬,৬২৩
ফরাসি
fr
৬,৬৫,৯৫০
৪৬,৮৮,৮৯৩
১,৫৭,৫২,৮১৮
১৭
১,৬২,০৮৬
৩৩২
৪,২০২
জার্মান
de
৬,৩৩,০৭১
৬,৮৯,৯৯৫
৪৮,৮৫,৩০২
১৬
৯০,০৩৪
১১৭
৬,৯৩২
রুশ
ru
৬,২১,০৯৬
১১,৩৪,৬৯১
৫৭,০৭,২৩৩
১,৩৩,৭৫১
৯১
৩৩,২০৫
চীনা
zh
৫,০৬,৩৮৯
১২,০২,৭৯০
২৬,৮০,৮৯৪
১,২০,২৮৩
২৭৭
২৩০
ইউক্রেনীয়
uk
৩,৭৫,৭৪৩
৫,৩৮,৯৯৮
১০,৪৭,৬৬৭
২১,৫৯৬
১২৯
১৩৬
হিব্রু
he
২,৫৩,৯৩৯
১৬,৬৬,৬০৭
৩০,০৬,২৯২
১৬
৪৫,২৪২
১৪৫
৫৭৫
ইতালীয়
it
২,১৯,১৪৮
৮,৬৭,৬৮২
৩৬,৬৮,৮৪৭
৮০,১৩৪
৮৪
৬৭৬
10
আরবি
ar
৯৩,৭৬৯
২,৮৬,৮২৫
৬,০৭,৮১৫
৭১,৯২১
৬১
৪,০২৫
wikisource.org
সম্পাদনা
ভাষাভিত্তিক উপডোমেইনে স্থানান্তরের সময়, সম্প্রদায় অনুরোধ জানায় যেন মূল
wikisource.org
ওয়েবসাইটটি সক্রিয় একটি উইকি হিসেবে বজায় থাকে, যাতে এটি তিনটি উদ্দেশ্যে কাজ করতে পারে:
সমস্ত ভাষার উইকিসংকলন প্রকল্পের জন্য একটি বহুভাষিক সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করা।
বাস্তবে, ভাষাভিত্তিক উপডোমেইনে রূপান্তরের পর থেকে বহুভাষিক সমন্বয়ের জন্য এই সাইটটির ব্যবহার খুব বেশি হয়নি। তবুও,
স্ক্রিপ্টোরিয়াম
পাতায় কিছু নীতি-সম্পর্কিত কার্যক্রম হয় এবং
উইকিসংকলন:২০০৭
-এর মতো পাতায় সংবাদ ও ভাষা-সংক্রান্ত মাইলফলক সম্পর্কিত বহুভাষিক আপডেট প্রকাশ করা হয়।
যেসব ভাষার এখনো নিজস্ব উপডোমেইন নেই, তাদের পাঠ্য সংরক্ষণের স্থান হিসেবে কাজ করা, যেখানে প্রতিটি ভাষার নিজস্ব স্থানীয় প্রধান পৃষ্ঠা থাকবে আত্ম-সংগঠনের জন্য।
২৫
একটি ভাষা ইনকিউবেটর হিসেবে, এই উইকিতে বর্তমানে ৩০টিরও বেশি ভাষার পাঠ্য সংরক্ষিত রয়েছে, যেগুলোর এখনো নিজস্ব ভাষাভিত্তিক উপডোমেইন নেই। এদের মধ্যে কিছু ভাষা অত্যন্ত সক্রিয়, যেমন
ভোলাপুক
, যেখানে শতাধিক পাঠ্য নিয়ে একটি পূর্ণাঙ্গ গ্রন্থাগার গড়ে তোলা হয়েছে।
-এ প্রবেশ করা ব্যবহারকারীদের জন্য একটি গতিশীল বহুভাষিক পোর্টাল বজায় রাখতে স্থানীয় উইকি সম্প্রদায়ের মাধ্যমে সরাসরি ও ধারাবাহিক সহায়তা প্রদান করা।
বর্তমান
প্রধান পৃষ্ঠা পোর্টাল
২০০৫ সালের ২৬ আগস্ট
ThomasV
তৈরি করেন, যা উইকিপিডিয়া পোর্টালের আদলে নির্মিত হয়েছিল।
একটি প্রকল্প-নির্দিষ্ট সমন্বয়মূলক উইকির ধারণা প্রথম বাস্তবায়িত হয় উইকিসংকলনে এবং পরে এই ধারণাটি অন্য একটি উইকিমিডিয়া প্রকল্প—
উইকিবিশ্ববিদ্যালয়
—তেও প্রয়োগ করা হয়, যেখানে এটি
বেটা উইকি
নামে পরিচিত।
wikisource.org
-এর মতো এই বেটা উইকিও সব ভাষার উইকিবিশ্ববিদ্যালযয়ের সমন্বয়কেন্দ্র এবং ভাষা ইনকিউবেটর হিসেবে কাজ করে। তবে উইকিসংকলনের বিপরীতে এর
প্রধান পৃষ্ঠা
বহুভাষিক পোর্টাল হিসেবে ব্যবহৃত হয় না।
২৬
প্রতিক্রিয়া
সম্পাদনা
একজন অংশগ্রহণকারীর উইকিসংকলন নিয়ে ব্যক্তিগত ব্যাখ্যা
উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা
ল্যারি স্যাঙ্গার
২০১১ সালে উইকিসংকলন এবং এর সহপ্রকল্প
উইকিঅভিধান
নিয়ে সমালোচনা করেন, প্রকল্পটি ছাড়ার পর। তাঁর বক্তব্য ছিল এগুলোর সমবায়ভিত্তিক কাঠামো ও প্রযুক্তির কারণে বিশেষজ্ঞদের তত্ত্বাবধান নেই এবং সেই কারণে তিনি দাবি করেন যে এদের বিষয়বস্তু নির্ভরযোগ্য নয়।
২৭
বার্ট ডি. এহরম্যান
, যিনি নিউ টেস্টামেন্ট বিষয়ে একজন পণ্ডিত এবং
ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা অ্যাট চ্যাপেল হিল
-এর ধর্মতত্ত্ব বিভাগের অধ্যাপক, তিনি ইংরেজি উইকিসংকলনে ব্যবহারকারী-সৃষ্ট বাইবেল অনুবাদ প্রকল্পকে সমালোচনা করে বলেন যে, "গণতন্ত্রীকরণ সব সময়ে গবেষণার জন্য ভালো নয়।"
২০
রিচার্ড এলিয়ট ফ্রিডম্যান
, যিনি ওল্ড টেস্টামেন্ট বিষয়ের পণ্ডিত এবং
জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের
ইহুদি শিক্ষার অধ্যাপক, তিনি ২০০৮ সালে
আদি পুস্তক
-এর অনুবাদে বিভিন্ন ভুল শনাক্ত করেন।
২০
২০১০ সালে, উইকিমিডিয়া ফ্রান্স
বিবলিওতেক নাসিওনাল দ্য ফ্রঁস
(ফ্রান্সের জাতীয় গ্রন্থাগার)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে তাদের নিজস্ব ডিজিটাল লাইব্রেরি
গ্যালিকা
থেকে স্ক্যান করা উপাদান ফরাসি উইকিসংকলনে যুক্ত করা হয়। এই সহযোগিতার ফলে
উইকিমিডিয়া কমন্স
-এ আপলোডের মাধ্যমে ১,৪০০টি পাবলিক ডোমেইন ফরাসি পাঠ্য উইকিসংকলন গ্রন্থাগারে যোগ হয়। আগে এসব পাঠ্যের প্রতিলিপি
আলোকভিত্তিক অক্ষর শনাক্তকরণ
(OCR) প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু উইকিসংকলনের মানব-প্রুফরিডারদের কাজের মাধ্যমে এসব প্রতিলিপির মান আরও উন্নত হবে বলে আশা করা হয়েছিল।
২৮
২৯
৩০
উইকিসংকলনে এই বিষয়ে মৌলিক রচনা রয়েছে:
National Archives and Records Administration Collection
২০১১ সালে ইংরেজি উইকিসংকলন যুক্তরাষ্ট্রের জাতীয় আর্কাইভস এবং রেকর্ডস প্রশাসন (NARA) থেকে বহু উচ্চমানের নথির স্ক্যান পায়। এটি ছিল NARA–র সেই উদ্যোগের অংশ, যার লক্ষ্য ছিল তাদের সংগ্রহের “প্রবেশগম্যতা ও দৃশ্যমানতা বৃদ্ধি করা।” এই নথিগুলোর প্রক্রিয়াকরণ ও কমন্সে আপলোডসহ NARA সংগ্রহের আরও বহু ছবির সংযোজন—এগুলো সম্ভব হয় NARA–র একজন
উইকিমিডিয়ান ইন রেসিডেন্স
ডোমিনিক ম্যাকডেভিট-পার্ক্‌সের মাধ্যমে। এই নথিগুলোর অনেকগুলোই উইকিসংকলন সম্প্রদায় কর্তৃক প্রতিলিখিত ও মুদ্রণ সংশোধন করা হয়েছে এবং সেগুলো NARA–র নিজস্ব অনলাইন ক্যাটালগেও লিঙ্ক হিসেবে প্রদর্শিত হচ্ছে।
৩১
আরও দেখুন
সম্পাদনা
ইন্টারনেট আর্কাইভ
– অলাভজনক ডিজিটাল গ্রন্থাগার
ওপেন লাইব্রেরি
– ইন্টারনেট আর্কাইভ কর্তৃক নির্মিত একটি অনলাইন বইয়ের ডাটাবেস ও ভান্ডার
তথ্যসূত্র
সম্পাদনা
Ayers, Phoebe; Matthews, Charles; Yates, Ben (২০০৮)।
How Wikipedia Works
। No Starch Press। পৃ.
৪৩৫–
৪৩৬।
আইএসবিএন
৯৭৮-১-৫৯৩২৭-১৭৬-৩
"Transcribe | Citizen Archivist"
। ৩১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে
আর্কাইভকৃত
। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৩
উইকিমিডিয়া
-এর
মিডিয়াউইকি
API:Sitematrix
। সংগৃহীত
এপ্রিল
২০২৬
তারিখে
Data:Wikipedia statistics/meta.tab
থেকে।
উইকিমিডিয়া
-এর
মিডিয়াউইকি
API:Siteinfo
। সংগৃহীত
এপ্রিল
২০২৬
তারিখে
Data:Wikipedia statistics/data.tab
থেকে।
The Cunctator (১৬ অক্টোবর ২০০১)।
"Primary sources Pedia, or Project Sourceberg"
Wikipedia
। ১৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে
আর্কাইভকৃত
। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১১
The Cunctator (১৬ অক্টোবর ২০০১)।
"Primary sources Pedia, or Project Sourceberg"
Wikipedia
। ২০ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে
আর্কাইভকৃত
। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১২
Sanger, Larry
(১৭ অক্টোবর ২০০১)।
"Primary sources Pedia, or Project Sourceberg"
Wikipedia
। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে
আর্কাইভকৃত
। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১২
Wales, Jimmy
(১৭ অক্টোবর ২০০১)।
"Primary sources Pedia, or Project Sourceberg"
Wikipedia
। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে
আর্কাইভকৃত
। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১২
Starling, Tim (২৩ জুলাই ২০০৪)।
"Scriptorium"
। Wikisource। ১৫ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে
আর্কাইভকৃত
। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১১
"Wikisource.org"
। Wikisource.org। ২৭ আগস্ট ২০০৫। ১০ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে
আর্কাইভকৃত
। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১১
Bernier, Alex; Burger, Dominique; Marmol, Bruno (২০১০)। "Wiki, a New Way to Produce Accessible Documents"। Miesenberger, Klaus; Klaus, Joachim; Zagler, Wolfgang; Karshmer, Arthur (সম্পাদকগণ)।
Computers Helping People with Special Needs
। Springer। পৃ.
২২–
২৪।
আইএসবিএন
৯৭৮-৩-৬৪২-১৪০৯৬-৯
Proofread Page extension
at MediaWiki. Retrieved 2011-09-29.
ProofreadPage
at Wikisource.org. Retrieved 2011-09-29.
"100K"
আলোচনা, Scriptorium-এ।
ইংরেজি উইকিসংকলন
। ১৪ ফেব্রুয়ারি ২০০৮। সংগৃহীত ২০১১-০৯-২৯।
"Mission statement"
উইকিমিডিয়া ফাউন্ডেশন
। ১৭ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে
আর্কাইভকৃত
। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১১
"Wikisource"
Wikimedia.org
উইকিমিডিয়া ফাউন্ডেশন
। ১৩ জুলাই ২০১১ তারিখে মূল থেকে
আর্কাইভকৃত
। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১১
"What is Wikisource?—What do we exclude?"
Wikisource.org
। Wikisource। ৯ জুলাই ২০১১ তারিখে মূল থেকে
আর্কাইভকৃত
। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১১
Boot, Peter (২০০৯)।
Mesotext
। Amsterdam University Press। পৃ.
৩৪–
৩৫।
আইএসবিএন
৯৭৮-৯০-৮৫৫৫-০৫২-৫
Broughton, John (২০০৮)।
Wikipedia Reader's Guide: The Missing Manual
। O'Reilly Media, Inc.। পৃ.
২৩
আইএসবিএন
৯৭৮-০-৫৯৬-৫২১৭৪-৫
Philips, Matthew (১৪ জুন ২০০৮)।
"God's Word, According to Wikipedia"
Newsweek
। ১৬ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে
আর্কাইভকৃত
। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১১
২৩ আগস্টের সার্ভার প্রশাসনিক লগ
; পনেরোতম ভাষা (sr:) ২৫ আগস্ট তৈরি করা হয়েছিল (উপরের অংশে উল্লেখিত)।
দেখুন
২০০৫ সালের ১১ সেপ্টেম্বরের সার্ভার প্রশাসনিক লগ (এবং ১০ সেপ্টেম্বরের নিচের অংশ)
"Server Admin Log/Archive 7 - March 29"
। Wikitech। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে
আর্কাইভকৃত
। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১১
"Server Admin Log/Archive 7 - June 2"
। Wikitech। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে
আর্কাইভকৃত
। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১১
স্বয়ংক্রিয়ভাবে তৈরি স্থানীয় প্রধান পৃষ্ঠাগুলির তালিকার জন্য দেখুন
Category:Main Pages
; আর বিন্যস্ত তালিকার জন্য দেখুন
wikisource.org
বিভাগের
উইকিসোর্স পোর্টাল
"Wikiversity.org"
। Wikiversity.org। ১২ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে
আর্কাইভকৃত
। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১১
Anderson, Jennifer Joline (২০১১)।
Wikipedia: The Company and Its Founders
। ABDO। পৃ.
৯২–৯৩
আইএসবিএন
৯৭৮-১-৬১৭১৪-৮১২-৫
"La BNF prend un virage collaboratif avec Wikisource"
BNF takes a collaborative turn with Wikisource
ITespresso
(ফরাসি ভাষায়)। NetMediaEurope। ৮ এপ্রিল ২০১০। ৮ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে
আর্কাইভকৃত
। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১১
"Wikimédia France signe un partenariat avec la BnF"
Wikimedia France sign a partnership with the BnF
Wikimédia France
(ফরাসি ভাষায়)। ৭ এপ্রিল ২০১০। ২৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে
মূল থেকে
আর্কাইভকৃত
। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১১
"French National Library to cooperate with Wikisource"
Wikipedia Signpost
. 2010-04-12.
McDevitt-Parks, Dominic; Waldman, Robin (২৫ জুলাই ২০১১)।
"Wikimedia and the new collaborative digital archives"
The Text Message
National Archives and Records Administration
। ১৩ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে
আর্কাইভকৃত
। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১১
বহিঃসংযোগ
সম্পাদনা
বাংলা ভাষার উইকিসংকলন
উইকিমিডিয়া কমন্সে
উইকিসংকলন
সংক্রান্ত মিডিয়া রয়েছে।
উইকিউক্তিতে
উইকিসংকলন
সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।
উইকিসংকলন
দাপ্তরিক ওয়েবসাইট
উইকিসংকলন:উইকিপিডিয়ানদের জন্য
উইকিসংকলন সম্পর্কে
Danny Wool on Wikisource
উইকিমিডিয়া ফাউন্ডেশন
নিবন্ধ)
A personal perspective on the history of Wikisource
by Angela Beesley
Early discussions and plans for the project
(Meta)
দে
উইকিমিডিয়া ফাউন্ডেশন
ব্যক্তিত্ব
প্রকল্পসমূহ
উইকিপিডিয়া সম্প্রদায় (উইকিপিডিয়ান)
বর্তমান
বার্নাডেট মিহান
লিসা সাইটজ-গ্রুওয়েল
ড্যারিউস জেমেল্নিয়াক
রেবেকা ম্যাককিনন
রাজু নরিসেটি
রোজি স্টেফেনসন-গুডনাইট
এসরাআ আল শাফেয়ি
জিমি ওয়েলস
অতীত
হ্যাম্পটন লিন্টর্ন-ক্যাটলিন
ড্যানিজ কুপার
বিশাখা দত্ত
ফ্লোরেন্স ডেভোয়ার্ড
অস্কার ভ্যান ডিলেন
সু গার্ডনার
আর্নন গেশুরি
মাইক গডউইন
অ্যারন হাফেকার
জেমস হেইলম্যান
মারিয়ানা ইস্কান্দার
গাই কাওয়াসাকি
প্যাট্রিসিও লরেন্টে
ক্যাথরিন মাহের
এরিক মোলার
ল্যারি স্যাঞ্জার
মারিয়া সেফিদারি
লিলা ট্রেটিকভ
লুইস ভিলা
প্রকল্পসমূহ
উইকিপিডিয়া
ইতিহাস
উইকিপিডিয়ার তালিকা
উইকিপিডিয়ায় সেন্সরশিপ
উইকিঅভিধান
উইকিমিডিয়া কমন্স
উইকিউপাত্ত
উইকিউক্তি
উইকিবই
উইকিসংকলন
উইকিপ্রজাতি
উইকিসংবাদ
উইকিবিশ্ববিদ্যালয়
উইকিভ্রমণ
উইকিফাংশন্স
বিমূর্ত উইকিপিডিয়া
অন্যান্য
উইকিমিডিয়া আন্দোলন
উইকিমিডিয়া চ্যাপ্টারের তালিকা
বাংলাদেশ
জার্মান
ইসরায়েল
পোল্যান্ড
যুক্তরাজ্য
ইউক্রেন
উইকিম্যানিয়া
উইকি ইন্দাবা
উইকিকনফারেন্স ইন্ডিয়া
উইকিকনফারেন্স উত্তর আমেরিকা
মিডিয়াউইকি
আইনি মামলা
বানরের সেলফি কপিরাইট বিতর্ক
উইকিমিডিয়া ফাউন্ডেশন বনাম এনএসএ
নলেজ ইঞ্জিন
সম্পর্কিত
দ্য সাইনপোস্ট
উইকিপিডিয়া স্মৃতিস্তম্ভ
বর্ষসেরা উইকিমিডিয়ান
টাইডস ফাউন্ডেশন
উইকিমিডিয়া প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা
গুগল এবং উইকিপিডিয়া
বিশ্ব ঐতিহ্যের জন্য উইকিপিডিয়া
দে
ই-বই
ফরম্যাট
ইপাব
ফিকশনবুক
কমিক বুক আর্কাইভ
কিন্ডল ফাইল ফরম্যাট
মোবিপকেট
পিডিএফ
টেক্সট ফাইল
পাঠক
পাঠ যন্ত্র
আমাজন কিন্ডল
বার্নস অ্যান্ড নোবেল নুক
বুকীন
হ্যানলিন ইরিডার
আইপ্যাড
কোবো ইরিডার
অনিক্স বুক্স
প্লাস্টিক লজিক
পকেটবুক ই-রিডার
রকেট ইবুক
স্মার্টফোন
ট্যাবলেট
সফটওয়্যার
অ্যাডোবি অ্যাক্রোব্যাট
অ্যাডোবি ডিজিটাল এডিশনস
অ্যাপল বুকস
আইবুকস
ক্যালিবার
এফবিরিডার
গুগল প্লে বুকস
কিন্ডল অ্যাপ
কোবো
লুসিফক্স
ওকুলার
ওভারড্রাইভ মিডিয়া কনসোল
সুুমাত্রা পিডিএফ
সম্পাদনা
অ্যাবি ফাইনরিডার
অ্যাবিওয়ার্ড
অ্যাডোবি ইনডিজাইন
আটলান্টিস ওয়ার্ড প্রসেসর
বুকটাইপ
ক্যালিবার
ক্যালিগ্রা
আইবুকস
ল্যাটেক
লিব্রাঅফিস
অক্সিজেন এক্সএমএল এডিটর
পেজপ্লাস
পেজেস
কোয়ার্কএক্সপ্রেস
স্ক্রিভনার
সিজিল
রাইটার2ইপাব
বিক্রেতা
বাণিজ্যিক
কিন্ডল স্টোর
বেইন ফ্রি লাইব্রেরি
বার্নস অ্যান্ড নোবেল
বুকট্র্যাক
ফিডবুকস
গুগল প্লে স্টোর
আইবুকস স্টোর
কোবো স্টোর
সনি রিডার স্টোর
স্ম্যাশওয়ার্ডস
অবাণিজ্যিক
হাথিট্রাস্ট
ইন্টারনেট আর্কাইভ
গুটেনবার্গ প্রকল্প
উইকিসোর্স
উইকিবুকস
অন্যান্য
ব্রেইল ই-বই
ই-বই ধার
ইলেক্ট্রনিক প্রকাশনা
আইডিপিএফ
কিন্ডল সিঙ্গল
ওপিডিএস
অর্থবোধক প্রকাশনা
কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ: জাতীয় গ্রন্থাগার
জার্মানি
' থেকে আনীত
বিষয়শ্রেণীসমূহ
উইকিমিডিয়া প্রকল্প
২০০৩-এ প্রতিষ্ঠিত ইন্টারনেট সম্পত্তি
বহুভাষিক ওয়েবসাইট
ই-বুক সরবরাহকারী
বিজ্ঞাপন মুক্ত ওয়েবসাইট
লুকানো বিষয়শ্রেণী:
অজানা পরামিতিসহ তথ্যছক ওয়েবসাইট ব্যবহার করা পাতা
উৎসবিহীন তথ্যসহ সকল নিবন্ধ
সুনির্দিষ্টভাবে উদ্ধৃত বাংলা ভাষার লেখা থাকা নিবন্ধ
উদ্ধৃতি শৈলীতে ফরাসি ভাষার উৎস (fr)
উইকিসংকলন
আলোচনা যোগ করুন