আশা করি আপনি ভালো আছেন,
কিছুক্ষণ আগে আপনি "বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় জাহাজের তালিকা" এ সম্পাদনা করেছেন যেখানে আপনি আমার যুক্ত করা একটি তথ্যসূত্র মুছে ফেলেছেন।
আমি জানি যে ফেসবুক থেকে তথ্যসূত্র প্রদান করা গ্রহনযোগ্য নয়। কিন্তু আমি যে তথ্যসূত্র কে যুক্ত করেছে সেটি সরকারি ফেইসবুক পেইজ, অর্থাৎ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ এর সরকারি ফেসবুক পেজ। সেখান থেকে প্রাপ্ত তথ্য আমি এখানে যুক্ত করেছিলাম।
আমাকে যদি একটু বিস্তারিত বুঝিয়ে বলতেন যে কেন মুছে ফেলেছেন তাহলে কৃতজ্ঞ হতাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অপূর্ব রায়-২৩
আলাপ
১৬:০৬, ৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
অপূর্ব রায়-২৩
, আপনি নিজেই আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন। যদি ফেইসবুক পেইজটি যাচাই করা (নীল টিক) থাকতো তবে আমরা এটি রাখতে পারতাম। যেহেতু ফেইসবুক পেইজটি যাচাই করা না, তাই এখন এটি একটি স্প্যাম লিঙ্ক। --
জনি
(আলাপ)
১৭:৩৩, ৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
ও এখন বুঝতে পারছি, আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা করবেন। যদি কিছু মনে না করেন তাহলে আমার এই মাত্র করা কিছু সংশোধনমূলক সম্পাদনাকে নিরীক্ষা করে দিবেন??
অপূর্ব রায়-২৩
আলাপ
১৭:৩৭, ৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
করা হয়েছে। --
জনি
(আলাপ)
১৭:৪৯, ৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
যদি কিছু মনে না করেন তাহলে আমার এই মাত্র করা কিছু সংশোধনমূলক সম্পাদনাকে নিরীক্ষা করে দিবেন??
অপূর্ব রায়-২৩
আলাপ
১৫:১৭, ৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
ভাই???
অপূর্ব রায়-২৩
আলাপ
০৯:০০, ৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
করা হয়েছে। --
জনি
(আলাপ)
০৯:০৭, ৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
এখানে কাজ করে অর্থ উপার্জন করা যায়? --
Shahidullah93
আলাপ
০৯:৪৬, ১১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
Shahidullah93
WP:TPS
: অর্থের বিনিময়ে জ্ঞানকে ক্রয় করা যায় না। অর্থ ব্যয় করলে নিঃশেষ হয়ে যায় কিন্তু জ্ঞান বিতরণ করলে আরো বৃদ্ধি পায়। আমি এখানে অর্থের বিষয়ে নিশ্চিত নই, তবে এখানে এলে খালি হাতে আপনি যাবেন না বরং সর্বদিকের জ্ঞান অর্জনের নিশ্চয়তা আমি আপনাকে ১০০% নয় ২০০% দিতে পারি। --
ওহিদ
আলাপ
০০:১৩, ১২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
Shahidullah93
, আপনি উইকিপিডিয়া থেকে আপনি কোনো অর্থ উপার্জন করতে পারবেন না! উইকিপিডিয়া সম্পূর্ণরূপে সেচ্ছাসেবকদের কাজ। যেমনটি
ওহিদ
বলেছেন, এখানে সর্বদিকের জ্ঞান অর্জনের নিশ্চয়তা আছে, আমি আশা করি আপনি এখানে নিয়মিত অবদানের মাধ্যমে আপনার এবং আমাদের সকলের জ্ঞান বৃদ্ধির চেষ্টা করবেন। আপনি
উইকিপিডিয়া:স্বার্থের সংঘাত
একবার পড়তে পারেন, এটি আপনাকে আপনার নিজের ব্যক্তিগত, প্রতিষ্ঠান, বা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট স্বার্থ প্রচার করতে উইকিপিডিয়াকে ব্যবহার না করার জন্য উৎসাহিত করবে এবং কিভাবে স্বার্থের সংঘাত এড়ানো যায় সেই সম্পর্কে ধারণা প্রদান করবে।
জনি
(আলাপ)
০৭:০৬, ১২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
প্রায় সময় অনুবাদ ও বিভিন্ন কারণে দেখা যায়, বাংলা উইকিপিডিয়াতে তথ্যসূত্র হিসেবে
বাংলাপিডিয়ার
বাংলা সংস্করণের লিঙ্ক না দিয়ে ইংরেজি সংস্করণের লিঙ্ক দেওয়া হয়। যদি পারেন, এগুলি ঠিক করার কাজ করতে পারেন। উদাহরণ
এইভাবে
। এই কাজে
{{বাংলাপিডিয়া উদ্ধৃতি | নিবন্ধ = | লেখক = }}
ব্যবহার করেন। যেসব নিবন্ধ ঠিক করতে হবে তার তালিকা
এখানে পাওয়া যাবে
। --
আফতাবুজ্জামান
আলাপ
০১:২৫, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
আফতাবুজ্জামান
হালনাগাদ করা প্রয়োজন, ১০০টার উপরে আমি করে দিয়েছি। --
ওহিদ
আলাপ
ওহিদ
ধন্যবাদ। করেছি।
আফতাবুজ্জামান
আলাপ
০১:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
আফতাবুজ্জামান
একটা প্রশ্ন ছিল, যদি বাংলাপিডিয়ায় ইংরেজিতেই শুধু নিবন্ধে থাকে (যেমন,
এই নিবন্ধে
এটির
ক্ষেত্রে), তাহলে সেক্ষেত্রে কি করবো? এমন অনেক রয়েছে, সেগুলি সুতরাং বাদ দেওয়া যাবে ইংরেজি বলে; "সংস্করণ=en" এমন কিছু প্যারামিটার করে দিন। --
ওহিদ
আলাপ
ওহিদ
, এমন হবার কথা না। সেখানে প্রতিটির বাংলা নিবন্ধ আছে। এই ক্ষেত্রে একটু খুঁজতে হবে।
--
আফতাবুজ্জামান
আলাপ
০২:২৯, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
বিশ্বাস করুন ভালোভাবে খুজেঁও এটি ছাড়াও বেশ কিছু এমন নিবন্ধ পেয়েছিলাম। পরে সেগুলি পেলে আপনাকে জানাবো।
:) --
ওহিদ
আলাপ
০২:৪৬, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
ওহিদ
, বাংলাপিডিয়ার সকল নিবন্ধ বাংলা এবং ইংরেজিতে আছে। সহজে অনুসন্ধান করার পথ হচ্ছে, ইংরেজি নিবন্ধের নামের শেষে "বাংলা" লেখায় ক্লিক করলে বাংলা নিবন্ধ পেয়ে যাবেন। এরপরেও যদি পাওয়া না যায় তাহলে আমাকে নয়তো আফতাব ভাইকে জানতে পারেন।
জনি
(আলাপ)
০৩:০১, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
ধন্যবাদ কয়েকটি ঠিক করার জন্য। চালিয়ে যান। আশা করি সকলে মিলে করলে দ্রুত কাজ সম্পন্ন হবে। --
আফতাবুজ্জামান
আলাপ
১৬:১৩, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
বাংলা সালতানাত
-এ
--
ওহিদ
আলাপ
১৮:২৬, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
ওহিদ
, করেছি।
জনি
(আলাপ)
০৩:৫৩, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
এখানে আমি কি ধরনের কাজ করতে পারি? বা নিজে উপকৃত হতে পারি --
Nusrat Afrin
আলাপ
২০:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
Nusrat Afrin
, আপনাকে উইকিপিডিয়ায় স্বাগতম। আপনি উইকিপিডিয়ায় অবদান রাখার মাধ্যমে উইকিপিডিয়া সম্প্রসারণের কাজ করতে পারেন। হোকনা সেটা ছোটো ছোটো সম্পাদনা। একটি বিশ্বকোষ সম্প্রসারণের কাজে যত বেশি সেচ্ছাসেবক থাকবে সেটি গুনগত মানের দিকে ততই উপরে থাকবে। যেহেতু আপনি নতুন তাই আমি আপনাকে
স্বাগতম নবাগত
পাতাটি এবং যেসকল পাতার সংযোগ দেয়া আছে সেই পাতাগুলো ভালো ভাবে পড়ার এবং তারপর অল্প অল্প করে ছোটো ছোটো অংশে অবদান রাখতে পরামর্শ দিবো। যেহেতু উইকিপিডিয়া একটি অলাভজনক প্রতিষ্ঠান তাই আপনি এখান থেকে কোনো অর্থ উপার্জন করতে পারবেন না! তবে, এখানে সর্বদিকের জ্ঞান অর্জনের নিশ্চয়তা আছে। আপনি এখানে অবদানের মাধ্যমে নিজের এবং অন্যদের জ্ঞান বৃদ্ধি করতে পারবেন। আপনার উইকি যাত্রার জন্য শুভকামনা রইলো।
জনি
(আলাপ)
০৩:০২, ৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
চিলমারী,দৌলতপুর, কুষ্টিয়া।
উইকিপিডিয়া পেজে স্কুল সমুহ,হাট-বাজার, নদ-নদী ইত্যাদি অপশন গুলো থাকলে আমি এড করার চেষ্টা করবো,ইনশাআল্লাহ।
Abdul Alim 9565
আলাপ
১৪:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
Abdul Alim 9565
, যেভাবে করছেন সেভাবেই অল্প অল্প ছোট সম্পাদনা করতে থাকেন।
জনি
(আলাপ)
১৭:৫১, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
@ZI Jony
ধন্যবাদ, স্যার। উত্সাহিত হলাম।
Abdul Alim 9565
আলাপ
১৮:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
চেয়ারম্যান,হাট-বাজার, নদ-নদী ইত্যাদি আরো অপশন দিলে উপকৃত হতাম,স্যার।
Abdul Alim 9565
আলাপ
১৮:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
Abdul Alim 9565
, আমি কিছু শিরোনাম যুক্ত করেছি এবং যেভাবে সুন্দর দেখায় সেইরকম করে দিয়েছি। আপনি তথ্য যুক্ত করতে পারেন, তবে মনে রাখবেন তথ্য যেন উল্লেখযোগ্য হয় এবং সম্ভব হলে তথ্যসূত্র যুক্ত করবেন।
জনি
(আলাপ)
০২:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
ভাইয়া, প্রথমেই বটের নতুন অনুমোদন পাওয়ায় আপনাকে অভিনন্দন জানাই। আপনার বট খুব সুন্দরভাবে কাজ করছে। আমার নজরতালিকায় থাকা পাতাগুলোতে আপনার বটের কাজ দেখছিলাম৷ শুধু একটি বানানের ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছে। বাংলা বট “ইতিপূর্বে” শব্দকে “ইতঃপূর্বে” হিসেবে বদলে দিচ্ছে, যেখানে প্রমিত বানানটি হবে “ইতোপূর্বে”। এই বানানটিতে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে আবারও শুভেচ্ছা। —
আদিভাই
আলাপ
১০:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
দুঃখিত, মাত্র লক্ষ্য করলাম, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে “ইতঃপূর্বে” এবং “ইতোপূর্বে” দুটিকেই প্রমিত হিসেবে দিয়েছে। তবুও “ইতোপূর্বে” ব্যবহারের অনুরোধ। —
আদিভাই
আলাপ
১১:০৭, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
আদিভাই
, আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টি দেখার এবং আগ্রহ নিয়ে এখানে কথা বলার জন্য। বট “ইতোপূর্বে” শব্দকে “ইতঃপূর্বে” করেনি, “ইতিপূর্বে” শব্দকে “ইতঃপূর্বে” করেছে। আমি যতদুর জানি
ইতোপূর্বে
এবং
ইতিপূর্বে
প্রমিত বানান নীতি অনুযায়ী সঠিক নয়। অবশ্য, আমি মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রমিত বাংলা বানান নীতি অনুসরণে বাংলাদেশে সরকারি কাজের জন্য যেভাবে বাংলা শব্দের ব্যবহার করতে বলা আছে সেটাই ব্যবহার করি।
জনি
(আলাপ)
১৭:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
ZI Jony
জনি ভাই, আমিও সরকারী কাজে প্রমিত বাংলা ভাষার ম্যানুয়াল অনুসরণ করি, তবে সেটা কিন্তু পুরনো হয়ে গেছে। বাংলা একাডেমির সাথে তাল মিলিয়ে হালনাগাদ করেনি। আধুনিক বাংলা অভিধানে “ইতঃপূর্বে” এবং “ইতোপূর্বে” দুটিকেই প্রমিত হিসেবে স্বীকৃতি দিয়ে থাকলে,সেটা আমাদের রাখা উচিত। সেহিসেবে আমি দুটি বানানই ব্যবহারে সমস্যা দেখিনা। আমি নিজে 'ইতোপূর্বে' বানানটি ব্যবহারে অভ্যস্থ, তবে “ইতঃপূর্বে” ব্যবহারেও আমার আপত্তি নাই।
~ ফায়সাল বিন দারুল
(২০২২)
২১:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
FaysaLBinDaruL
আমি সরকারী কাজে প্রমিত বাংলা ভাষার ম্যানুয়াল যেটা অনুসরণ করি সেটা ২০১৫ সালে আপলোড করা, বাংলা একাডেমি বাংলা বানান অভিধান প্রকাশ করেছে ২০১৩ সালে।
বাংলা একাডেমি প্রকাশনা ২০২১
অনুসারে জামিল চৌধুরী স্যারের
বাংলা একাডেমি বাংলা বানান অভিধান (প. ম.)
(পিএমও লাইব্রেরি থেকে নেয়া) বলা আছে “ইতঃপূর্বে” সঠিক। তবে, আধুনিক বাংলা অভিধান অনুসারে দুটোই ব্যবহার করা যাবে। যেহেতু, তিনটির মধ্যে দুটি "ইতঃপূর্বে" সমর্থন তাই আমি ইতঃপূর্বে ব্যবহার করি। ধন্যবাদ!
জনি
(আলাপ)
০১:৩৬, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
সম্পর্কিত পাতাতে,,,,, ফিলিপনগর ইউনিয়ন, রামকৃষ্ণপুর ইউনিয়ন, চকরাজাপুর ইউনিয়ন দিলে ভালো হতো।
Abdul Alim 9565
আলাপ
০২:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
প্রয়োজন নেই। --
জনি
(আলাপ)
০৩:০২, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
@ZI Jony
Ok, Sir.
abalim
আলাপ
০৯:৩৯, ৪ মার্চ ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
الله أكبر الله أكبر
لا إله إلا الله
الله أكبر الله أكبر
ولله الحمد
আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা-ইলাহা ইল্লাল্লাহু,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ওয়ালিল্লাহিল হামদ
ঈদ মোবারক
ZI Jony
ভাই!
এই পবিত্র
জ্বিলহজ্জে
আত্মত্যাগ, উৎসর্গ আর
তাকওয়া
অর্জনের এই পবিত্র দিনে আপনাকে জানাই পবিত্র
ঈদুল আযহার
আন্তরিক মোবারকবাদ।
মোবারকবাদে:
আঃ আজিজ ফাহাদ
আলাপ
Wikipedia Asian Month 2022
Hi WAM organizers and participants!
Hope you are all doing well! Now is the time to sign up for
Wikipedia Asian Month 2022
, which will take place in this November.
For organizers:
Here are the
basic guidance and regulations
for organizers. Please remember to:
use
Wikipedia Asian Month 2022 Programs & Events Dashboard.
, or else you and your participants’ will not be able to receive the prize from WAM team.
Add your language projects and organizer list to the
meta page
1 week before
your campaign start date
Inform your community members WAM 2022 is coming!!!
If you want WAM team to share your event information on
, or you want to share your WAM experience/ achievements on our blog, feel free to send an email to info@asianmonth.wiki.
If you want to hold a thematic event that is related to WAM, a.k.a.
WAM sub-contest
. The process is the same as the language one.
For participants:
Here are the
event regulations
and
Q&A information
. Just join us! Let’s edit articles and win the prizes!
Here are some updates from WAM team:
Based on the
COVID-19
pandemic situation in different region, this year we still suggest all the Edit-a-thons are online, but you are more then welcome to organize local offline events.
The international postal systems are not stable, WAM team have decided to send all the qualified participants/ organizers a
digital Barnstars
If you have any suggestions or thoughts, feel free to reach out the WAM team via emailing
info@asianmonth.wiki
or discuss on the meta talk page. If it’s urgent, please contact the leader directly (
reke@wikimedia.tw
).
Hope you all have fun in Wikipedia Asian Month 2022
Sincerely yours,
Wikipedia Asian Month International Team
2022.10
Dear Wikimedian,
We are really glad to inform you that
WikiConference India 2023
has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be
Strengthening the Bonds
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship
here
and for program you can go
here
For more information and regular updates please visit the Conference
Meta page
. If you have something in mind you can write on
talk page
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from
11 November 2022, 00:00 IST
and the last date to submit is
27 November 2022, 23:59 IST
Regards
MediaWiki message delivery
আলাপ
১১:২৪, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
(on behalf of the WCI Organizing Committee)
Dear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our
Meta Page
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference
talk page
. Regards
MediaWiki message delivery
আলাপ
১৬:২১, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
On Behalf of,
WCI 2023 Core organizing team.
Dear Wikimedian,
As you may know, we are hosting regular calls with the communities for
WikiConference India 2023
. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.
Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group:
. Alternatively, you can also leave us a message on the
Conference talk page
. Regards
MediaWiki message delivery
আলাপ
০৮:১১, ১৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
উত্তর দিন
On Behalf of,
WCI 2023 Organizing team
সুপ্রিয় মেন্টর, শুভেচ্ছা নেবেন। আমরা আপনার
বিশেষ:মেন্টর_ড্যাশবোর্ড
-এ একটি নতুন মডিউল বসানোর কথা ভাবছি। এই মডিউল সেই সকল মেন্টরের নাম প্রদর্শন করবে, যারা নির্দিষ্ট মানদণ্ডে উত্তীর্ণ।
প্রশ্নাবলী ১-এর জন্য।
যেমন, এই স্ক্রিনশটে এমন একজন পরামর্শগ্রহীতাকে দেখানো হচ্ছে যিনি মোট ২০টি অবদান রেখেছেন, এবং শেষ ৪৮ ঘণ্টায় কোনো পুনর্বহালকৃত সম্পাদনা নেই। এই মানদণ্ডের কিছু প্যারামিটার সেটিংস থেকে পরিবর্তন করা যাবে। এই স্ক্রিনশটে এটাও দেখা যাচ্ছে যে তিনি ৩টি ধন্যবাদ পেয়েছেন এবং একটানা ২দিন অবদান রেখেছেন। এরপরে, আপনি চাইলে তাদের সম্পাদনা যাচাই করে "প্রশংসা পাঠান"-এ ক্লিক করতে পারবেন। এই প্রশংসা বার্তার স্থলে একটি পূর্বনির্ধারিত বার্তা চলে আসবে, যা আপনি সম্পাদনা করে প্রকাশ করবেন। প্রকাশ করার সময় আপনি নবাগতের আলাপ পাতায় পুনর্নির্দেশিত হবেন।
একাধিক গবেষণায় দেখা গেছে যে অভিজ্ঞ অবদানকারী বা মেন্টরের প্রশংসা নবাগতদের সম্পাদনার কার্যকলাপকে তরান্বিত করে তোলে
। আর তাই মেন্টর হিসেবে প্রশংসা করার জন্য আপনিই যোগ্যতম ব্যক্তি।
এই নতুন মডিউল কি পরামর্শগ্রহীতাদের প্রশংসাসূচক বার্তা পাঠাতে আপনাকে উৎসাহিত করবে?
প্রশংসা করার জন্য পরামর্শগ্রহীতাদের প্রয়োজনীয় তথ্য কি আপনার কাছে আছে?
আপনি কি মনে করেন কিছু মেন্টর এই ভেবে দ্বিধাবোধ করতে পারেন যে এখানে বোঝা যাচ্ছে না অতিরিক্ত কোনো ধাপ আছে কীনা (আলাপ পাতায় গিয়ে বার্তা প্রকাশ করা)?
এই বৈশিষ্ট্য নিয়ে আপনার কোনো মন্তব্য বা পরামর্শ?
প্রশ্নাবলী ২-এর জন্য।
দ্বিতীয়ত,
আমরা চাই এই নতুন মডিউলটি সবার জন্য কাজ করুক, তাই আমরা চাই মেন্টররাই যেন সেটিংস ঠিক করতে পারেন। এখানে আপনি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পাদনার সংখ্যা নির্ধারণ করতে পারবেন যা একজন নবাগতকে প্রশংসার যোগ্য হিসেবে বিবেচিত করবে। তারপর আপনি পূর্বনির্ধারিত বার্তা ব্যবহার করতে পারবেন। এই বার্তাটি নবাগতকে প্রশংসা পাঠানোর সময় ব্যবহৃত হবে। বার্তার বিষয় এবং বিষয়বস্তু উভয়ই আগে থেকে ঠিক করা যেতে পারে।
পরিশেষে, যখন একজন পরামর্শগ্রহীতা আপনার মানদণ্ডের সাথে মিলে যাবে, তখন যেন আপনি একটি বিজ্ঞপ্তি পান, সেটা সেটিংস থেকে ঠিক করে রাখতে পারেন।
প্রশংসা করার ক্ষেত্রে পরামর্শগ্রহীতা খুঁজে পাওয়ার জন্য সম্পাদনার সময়সীমা নির্ধারণ করার সেটিংস নিয়ে কি আপনি সন্তুষ্ট?
আমরা কি একটি পূর্বনির্ধারিত বার্তা প্রদান করব, যা আপনি পরে সম্পাদনা করতে পারবেন?
আপনি কি প্রশংসাযোগ্য নবাগত পাওয়া গেলে সে সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি পেতে চাইবেন?
মডিউলের সেটিংসে আপনি কি নতুন কোনো সেটিংস দেখতে চান?
আপনার সময়ের জন্য ধন্যবাদ!
Ankan (WMF)
আলাপ
১৯:১১, ১৪ মার্চ ২০২৩ (ইউটিসি)
উত্তর দিন
টাকা নয়, বিকাশ নয়,
নয়তো কোনো স্মারক
বার্তা দিয়েই জানালাম এবার,
ইদ মোবারক
জনি ভাই, এই ইদে আপনার কষ্ট গুলো দূরে সরে যাক, খুশিতে জীবন ভরে যাক। আপনার ও আপনার পরিবারের জন্য আনন্দময় ইদের শুভেচ্ছা রইলো। উইকিপিডিয়ায় এ মাসে আপনার রাখা
অবদানের
জন্য উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই মাসে উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা ২৬টি এবং আপনার মোট সম্পাদনা সংখ্যা প্রায় ১২১৬৭টি
- ধন্যবাদন্তে
মোঃ মারুফ হাসান
আলাপ
১৬:০৭, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)
উত্তর দিন
الله أكبر الله أكبر
لا إله إلا الله
الله أكبر الله أكبر
ولله الحمد
আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা-ইলাহা ইল্লাল্লাহু,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ওয়ালিল্লাহিল হামদ
ঈদ মোবারক
ZI Jony
ভাই!
এই পবিত্র
জ্বিলহজ্জে
আত্মত্যাগ, উৎসর্গ আর
তাকওয়া
অর্জনের এই পবিত্র দিনে আপনাকে জানাই পবিত্র
ঈদুল আযহার
আন্তরিক মোবারকবাদ।
মোবারকবাদে: (
نقاش
عبد الله
চিত্র:শারদীয় এডিটাথন.svg
সুপ্রিয় ZI Jony,
বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো
শরৎকালীন অনলাইন এডিটাথনের
আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।
এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য
আয়োজনের মূল পাতা
দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক।
রবিন সাহা
১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
উত্তর দিন
জনাব, শুভেচ্ছা জানবেন। উইকিপিডিয়ায় কোনো কন্টেন্ট যুক্ত করতে হলে কি কোনো ওয়েবসাইটে আগে প্রকাশ করতে হবে? নাকি এখানে ইউনিক ভাবে লিখে দিলেই হবে? অনুগ্রহ করে জানালে কৃতজ্ঞ থাকবো। ভালো থাকবেন।
Daily Matobad
আলাপ
০৮:৩৮, ২৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
উত্তর দিন
Daily Matobad
, আপনাকে উইকিপিডিয়ায় স্বাগতম। আপনি এখানে নিজের ব্যক্তিগত, প্রতিষ্ঠান, বা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট স্বার্থ প্রচার করতে পারবেন না! বিস্তারিত জানতে
উইকিপিডিয়া:স্বার্থের সংঘাত
দেখুন। তবে, আপনি অবদান রাখার মাধ্যমে উইকিপিডিয়া সম্প্রসারণের কাজ করতে পারেন। সেজন্য আপনাকে জানতে হবে
উইকিপিডিয়া কী
, এবং
উইকিপিডিয়া কী নয়
, কিভাবে অবদান রাখবেন সেটা জানতে আপনাকে
স্বাগতম নবাগত
পাতাটি এবং যেসকল পাতার সংযোগ দেয়া আছে সেই পাতাগুলো ভালো ভাবে পড়তে হবে। তারপর, অল্প অল্প করে ছোটো ছোটো অংশে অবদান রাখতে শুরু করেন। আমি আরও লক্ষ্য করেছি যে আপনার ব্যবহারকারী নাম, ‘Daily Matobad’, উইকিপিডিয়ার ব্যবহারকারী নামের নীতি পূরণ করছে না। কেননা, এটি একটি প্রতিষ্ঠানের নাম, আমি আপনার
ব্যবহারকারী নাম পরিবর্তনের
জন্য আবেদন করতে পরামর্শ দিচ্ছি। বিস্তারিত জানতে, সংযোগ দেয়া পাতাটি ভালো ভাবে পড়ে নিবেন। আপনার উইকি যাত্রার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ!
জনি
(আলাপ)
১২:১৪, ২৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
উত্তর দিন
সুপ্রিয় ZI Jony,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪
। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে।
১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —
শাকিল
আলাপ
২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
উত্তর দিন
প্রকৃতপক্ষে মূল পাতায় করা একেবারেই নতুন এই ব্যবহারকারীর আবেদনটি একটি পরীক্ষামূলক আবেদন ছিলো যা সহজেই রিভার্ট করে ব্যবহারকারীকে ব্যপারগুলো বুঝিয়ে দেওয়া যেতো, এইজন্য নতুন পাতা তৈরি করে আবেদন শুরু করা জরুরি ছিলো না। ভবিষ্যতে এই বিষয়গুলোতে লক্ষ্য রাখার অনুরোধ থাকবে। —
শাকিল
আলাপ
অবদান
১১:৫১, ৩ জুলাই ২০২৪ (ইউটিসি)
উত্তর দিন
বাংলা উইকিসম্মেলন ২০২৪
প্রিয় সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত
বাংলা উইকিসম্মেলন ২০২৪
আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।
নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,
উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।
বৃত্তির জন্য আবেদন করতে
এখানে ক্লিক করুন
। জমা পড়া আবেদনগুলো
বৃত্তি নির্ধারণী উপদল
কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন:
বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে
আলাপ পাতায়
করুন অথবা
bnwikiconference@wikimedia.org.bd
ঠিকানায় ইমেইল করুন।
বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —
শাকিল
আলাপ
অবদান
০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)
উত্তর দিন
প্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত
বাংলা উইকিসম্মেলন ২০২৪
আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো:
জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা
। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
আবেদন গ্রহণ শেষ হবে
৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯
(ইউটিসি সময়)।
আপনার আবেদন জমা দিতে
এখানে ক্লিক করুন
আপনার জমা দেওয়া আবেদন
অনুষ্ঠান বিন্যাস উপদল
কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
প্রেজেন্টেশন
প্যানেল আলোচনা
সংক্ষিপ্ত অধিবেশন
কর্মশালা
পোস্টার অধিবেশন
হ্যাকাথন
আড্ডা
সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন:
এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে,
জনি
২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
উত্তর দিন
প্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে
বাংলা উইকিসম্মেলন ২০২৪
-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী
১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯
(ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো:
জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা
। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
আপনার আবেদন জমা দিতে
এখানে ক্লিক করুন
আপনার জমা দেওয়া আবেদন
অনুষ্ঠান বিন্যাস উপদল
কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
প্রেজেন্টেশন
প্যানেল আলোচনা
সংক্ষিপ্ত অধিবেশন
কর্মশালা
পোস্টার অধিবেশন
হ্যাকাথন
আড্ডা
সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন:
এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য:
অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে,
জনি
১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)
উত্তর দিন
সুপ্রিয় ZI Jony,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫
। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে।
১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —
শাকিল
আলাপ
০৭:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
উত্তর দিন
প্রিয়
ZI Jony
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে
নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৫
শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন
এখানে দেখুন
ঐশিক রেহমান
Aishik Rehman
) ও
Nettime Sujata
আয়োজক, বাংলা উইকিপিডিয়া নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৫
১৮:৩১, ২ মার্চ ২০২৫ (ইউটিসি)
উত্তর দিন